রাজ্যের বড় হাসপাতালগুলিকে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি চালানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি অনুষ্ঠানের মঞ্চে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা ‘দুয়ারে ডাক্তার’ (Duare Doctor) কর্মসূচির আওতায় গ্রামে গিয়ে চিকিৎসা করছেন সাধারণ মানুষের। বুধবার এই কর্মসূচির সূচনা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কোশিয়াড়িতে। এবার এসএসকেএম হাসপাতালের পথ অনুসরণ করে রাজ্যের অন্যান্য বড় হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে দুয়ারে ডাক্তার (Duare Doctor) কর্মসূচি শুরু করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি অনুষ্ঠানের মঞ্চে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বলেন, ‘যেখানে কোনও চিকিৎসার সুযোগ নেই, হয়তো প্রাইমারি হেলথ সেন্টার আছে, কিন্তু বড় ডাক্তার যায় না, সেখানে আমাদের পিজি হাসপাতাল একটা মডেল তৈরি করেছে।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা ডাক্তার পাঠিয়েছে কেশপুরে, অনেক গরীব অঞ্চল এবং সিডিউল কাস্ট সিডিউল ট্রাইব অঞ্চল। আমরা ডাক্তার পাঠিয়েছি ঝাড়গ্রামে। আমরা ডাক্তার পাঠাচ্ছি সুন্দরবনেও। এর পরে রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁরা যাবেন। অর্থাৎ দুয়ারে ডাক্তার আমরা মাঝে মাঝে করব, এর ফলে অনেক মানুষ উপকৃত হবে।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় বড় হাসপাতালগুলিকে, মেডিকেল কলেজগুলিকে অনুরোধ করব পিজি হাসপাতাল যে কর্মসূচি টা তৈরি করেছে আপনারাও তাতে সাথ দিন। তাহলে গ্রামের মানুষ উন্নততর স্বাস্থ্য পায়।’

উল্লেখ্য বৃহস্পতিবার হাওরা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফুরফুরা শরিফে ১০০ বেডের হাসপাতালের শিলান্যাসের কথা। এদিন সাগরদত্ত হাসপাতালে ক্যানসার ইউনিট চালু করার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি হুগলির ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ক্রিটিক্যাল ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় কেশিয়াড়ির রবীন্দ্র ভবন এবং খাজরা হাই স্কুলের দুটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বুধ ও বৃহস্পতিবার। এই শিবিরে তেরশোর বেশি রোগীর চিকিৎসা দেওয়া হয় বলে জানা গিয়েছে। কলকাতার এসএসকেএম এর সিনিয়র এবং জুনিয়র ডাক্তার মিলে প্রায় ৪০ জন ডাক্তার দুদিনের এই শিবিরে রোগী দেখেছেন। নাক, কান, গলা, অস্থি, শিশুরোগ ও চর্মরোগ সহ একাধিক বিভাগে রোগী দেখা হয়েছে। রোগী দেখার পর ওষুধও দেওয়া হয়েছে তরফে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?