বিএসএফ’এর গুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় কোচবিহারের এসপি’কে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোচবিহারের এসপিকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF)-এর গুলিতে দিনহাটার যুবক প্রেম কুমার বর্মণের (Prem Kumar Barman) মৃত্যুর ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের এসপিকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের পুলিশ সুপারকে ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দেন। এমনকি ছেড়ে কথা যেন না বলা হয় বলে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কদিন আগে কোচবিহারে এক রাজবংশী ভাইকে ১৮০ বার বন্দুকের ছররা দিয়ে মেরেছে। এরকম পোস্ট মর্টেম রিপোর্ট আমি কখনও দেখিনি। আমি কোচবিহারে এসপিকে বলব ইনভেস্টিগেশন করে, প্রপার দায়িত্ব নিয়ে তদন্ত করতে। ছেড়ে কথা বলা যেন না হয়। বিএসএফকেও একটা আইনের মধ্যে চলতে হয়। বর্ডারে গিয়ে শুধু গুলি করা এটা ওদের কেউ স্বাধীনতা দেয়নি। মানুষকে রক্ষা করা আমাদের স্বাধীনতা। মানুষকে গুলি করা আমাদের কাজ নয়। যদি কেউ ভুল করে তার জন্য আইন আছে, আইন মতো ব্যবস্থা নেবেন। প্রশাসনের সঙ্গে কথা বলবেন।’

উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ায়রি বিএসএফ (BSF)-এর গুলিতে নিহত দিনহাটার যুবক প্রেম কুমার বর্মণের (Prem Kumar Barman) পরিবারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেম কুমার বর্মণের বাবা মা ও দাদাকে পাশে নিয়ে এই ঘটনার বিচার চেয়ে যা করার করবেন বলে সভা থেকে সাধারণ মানুষকে জানান তিনি। মঞ্চ থেকে তিনি বলেন, দিনহাটার যুবক প্রেম কুমারকে বিএসএফ গরু পাচারের মিথ্যা অভিযোগে গুলি করে হত্যা করেছে। তাঁর দেহে ১৮০টি গুলির টুকরো পাওয়া গিয়েছে। নিহত যুবকের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়ে অভিষেক বলেন, প্রেম কুমারকে হত্যার সুবিচারের জন্য তিনি শেষ পর্যন্ত যাবেন। এমনকি বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এরপর প্রেম কুমারের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী কোচবিহারের এসপিকে তদন্তের নির্দেশ দিলেন।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের