‘ভাল কাজ করলে পুরস্কার, না হলে ভেবে দেখব’, পুরসভার কাজে ক্ষুব্ধ মমতা

অপরদিকে বিধায়কদের কাজকর্ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বিধায়করা বিভিন্ন প্রকল্পের টাকা চাইতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার কয়েকটি পুরসভার কাজ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ডের সদস্যদের রীতিমতো দাঁড় করিয়ে এদিন কাজের খতিয়ান নিলেন। পাশাপাশি তাঁর হুশিয়ারি, কাজ করলে পুরস্কার পাবেন। কাজ না করলে ভেবে দেখবেন। এমনকি রাজ্য়ের সমস্ত পুরসভা ও পুরনিগমে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশ দিলেন তিনি। তাঁরাই এলাকায় এলাকায় ঘুরে কাজের খতিয়ান নেবেন। এবং রিপোর্ট তৈরি করে নবান্নে পাঠাবেন।

বুধবার উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পুরসভা নিয়ে অসুবিধা হচ্ছে। আমার কাছে প্রচুর অভিযোগ আসছে। আপনারা এলাকা ঘুরে দেখছেন না। এলাকার কাজকে গুরুত্ব দিচ্ছেন না। এরপরই তাঁর পরামর্শ, ফোন খোলা রাখতে হবে। অনেকেই ফোন ধরেন না। যা যা চাই সব করে দেওয়া হয়েছে। এখন মানুষকে ফেরত দিন। এদিন বিশেষ করে ভাটপাড়া, টিটাগড়, ব্যারাকপুর, কামারহাটি ও দমদম পুরসভার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। নাম ধরে ধরে পুর প্রশাসকদের ডাকেন তিনি, এবং এলাকার খোঁজ নেন। এরপরই তিনি হুঁশিয়ারি দেন, অনেক অভিযোগ রয়েছে। আগে রাস্তাঘাট, জল ও লাইট ঠিক করুন। কাজ করলে পুরস্কার পাবেন। কাজ না করলে ভেবে দেখতে হবে।

অপরদিকে বিধায়কদের কাজকর্ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বিধায়করা বিভিন্ন প্রকল্পের টাকা চাইতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই এই মুহূর্তে অন্যখাতে অর্থ বরাদ্দ করতে পারছেন না। পাশাপাশি নালা বা রাস্তাঘাট সংস্কারের জন্য আবেদন জানাতেই বিধায়কদের ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্কার বলে দেন, এটা প্রশাসনিক সভা। নিজেরা কাজ করছেন দেখানোর জন্য মিটিংয়ে যা খুশি দাবি করলেই তা দেওয়া সম্ভব নয়। নিজেরা আগে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান। তারপর দাবি জানাবেন। শুধু টাকা চাইলেই হবে না। এবার আগে আপনারা কাজ করে দেখান। পাশাপাশি পরামর্শ দিয়েছেন, নিয়মিত এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখার।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা