‘হিন্দু–হিন্দু করে হিন্দুদের মারছে’, বিজেপিকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার সিঙ্গুরের মাটিতে জনসভা করে বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি এসআইআর নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এখানে প্রধানমন্ত্রী এসে সভা করলেও কোনও কাজের কথা যে বলেননি সেটাও তুলে ধরেন। এমনকী তাঁকে শুধু গালিগালাজ করে দিল্লি ফিরে গিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসআইআর প্রক্রিয়ায় সকলকে সহযোগিতা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এমনকী এসআইআর করে হিন্দু নিধন করছে বলেও সুর সপ্তমে তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর দিল্লি যে তিনি যাবেন সে কথাও জানিয়ে দিয়েছেন।

এদিকে সিঙ্গুর তাঁর সবচেয়ে প্রিয় জায়গা। এখান থেকে আন্দোলন করেই জিতেছেন তিনি। আজ ভরা সভায় সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আবার লড়াই করার ডাক দেন তিনি। এখানের মাটি ছুঁয়েই আগামীদিনে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী তা জানিয়ে দেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এসআইআর আতঙ্কে অনেক হিন্দুও মারা গিয়েছেন। তোমরা বাংলাকে দেখোনি। বাংলা যদি জবাব দেওয়া শুরু করে তা নেওয়ার ক্ষমতা নেই তোমাদের। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে। কৃষক–শ্রমিকেরা জবাব দেবে।’‌

অন্যদিকে এসআইআর করতে গিয়ে মৃত্যুমিছিল গড়ে তুলেছে নির্বাচন কমিশন বলে অভিযোগ তাঁর। সাধারণ মানুষের হয়রানি থেকে আতঙ্কে মৃত্যুর দায় নিতে হবে বলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। ডাকছে ডাকুক। যাবেন। এটা বাংলা। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে, অহঙ্কার দেখাচ্ছে। এই অহঙ্কার ভেঙে চূর্ণবিচূর্ণ করব। সবাই আমার লড়াইয়ে থাকবেন তো? আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি। অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএম আমলে। বিজেপি গত ১০ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের উন্নয়ন দেখছে, আর লুচির মতো ফুলছে।’‌

এছাড়া গত ১৮ জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অনেকেই আশা করেছিলেন, সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনও বার্তা দেবেন মোদি। তবে বাস্তবে সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনও কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তাতে হতাশ হয়েছেন বিজেপি নেতারা এবং বাংলার মানুষ। আর এবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কথা দিলেন, ‘‌শুধু মুখে বড় বড় বুলি? এই বুলি চলবে না বাংলায়। আমি মরে যাব, কিন্তু আমার কথার দাম আছে। কথা দিলে ১০০ শতাংশ রাখি। ডবল ইঞ্জিন সরকারের মতো জুমলা করি না। আমাদের সরকার মানুষের সরকার। এত লোক মারা গিয়েছেন। আমি সহ্য করতে পারছি না। সেগুলি আমার লেখায় বেরিয়ে এসেছে।’‌

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের