বর্ধমানের ল্যাংচা হাব বন্ধ কেন, পুনরায় খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জেলাশাসকের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কেন বন্ধ হয়ে গিয়েছে ল্যাংচা হাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীরই পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়েছিল বর্ধমানে ল্যাংচা হাব৷  ২০১৭ সালের এপ্রিলে আসানসোল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন বর্ধমানের মিষ্টি হাবের। বুধবার রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক চালাকালীন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেই মিষ্টি হাবের খবর নেন। কিন্তু পূর্ব বর্ধমানের(Purba Bardhaman) জেলাশাসক মুখ্যমন্ত্রীকে জানান আপাতত তা বন্ধ। সাধের ল্যাংচা হাব বন্ধ শুনে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এর পর মিষ্টি হাবকে পুনরায় চালু করতে নতুন করে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

এদিন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জেলাশাসকের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কেন বন্ধ হয়ে গিয়েছে ল্যাংচা হাব। জবাবে জেলাশাসক জানান, বর্ধমান (Bardhaman) জাতীয় সড়কের পাশে যে ল্যাংচা হাব তৈরি হয়েছিল বহু ল্যাংচা প্রস্তুতকারক সেখানে দোকান নিয়েছিলেন। কিন্তু সেই দোকান চালাতে পারেননি তাঁরা। ব্যবসা লাভজনক না হওয়াতেই মিষ্টি হাব বন্ধ করে দিতে হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানানো হয়৷

এর পর ফের নতুন করে বাংলার বিখ্যাত মিষ্টি নিয়ে হাব চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকি ব্যবসায়ীরা তা চালাতে রাজি না হলে মিষ্টির দোকানগুলি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দিয়েও মিষ্টি হাব চালুর নির্দেশ দেন তিনি৷ একইসঙ্গে তিরিশ দিনের মধ্যে ইচ্ছুকদের মধ্যে দোকান বিলি করা হোক বলে জানান তিনি। তার পর মুখ্যমন্ত্রী বলেন, আসলে অনেকের দোকানই তো রাস্তার উপরে রয়েছে। তাই ওরা ভিতরে দোকান করতে চায় না। ওদের বলো, বাইরে যেমন দোকান আছে থাক। হাবের ভিতর দ্বিতীয় দোকানটা করুক।”

বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে যে মিষ্টি হাব গড়ে তোলা হয়েছিল৷ সেখানে খুব একটা বিক্রিবাটা হত না বলে ব্যবসায়ীদের অভিযোগ। তারা জানান, কলকাতায় ফেরার পথে মানুষ শক্তিগড়ে দাঁড়িয়ে সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা কেনাকাটা করেন৷ এর প্পর আর ল্যাংচা হাবে কেউ আসেন না। কারণ শক্তিগড় আগে পড়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আবার নতুন করে মিষ্টি হাব সেজে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর