সবার ধর্ম ‘মানব’, দেশের নেতা’র ‘পাঠ’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, প্রকৃত নেতা মানে দেশের নেতা। দেশকে যিনি নেতৃত্ব দিতে পারবেন, সেই সর্বোৎকৃষ্ট নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলের ধর্ম হওয়া উচিৎ ‘মানব ধর্ম’। বুধবার আলিপুর মিউজিয়ামের (ALIPORE MUSEUM) উদ্বোধনে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সেই সঙ্গে তিনি ‘পাঠ’ দিলেন দেশের নেতা কেমন হবে, তারও।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, সকলের আলাদা আলাদা ধর্ম থাকে। তবে মানুষ মাত্রই তার ধর্ম হওয়া উচিৎ ‘মানব ধর্ম’। রাজনীতি নিয়ে এদিন বিশেষ বার্তাও শোনা গেল তাঁর মুখে। এদিন তিনি বলেন, নীতিতে বিরোধ থাকতে পারে কিন্তু সম্মান প্রদর্শনে কোনও বিরোধ থাকে না। আরও বলেন, সব ধর্ম-বর্ণ ও জাতি নিয়েই দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, প্রকৃত নেতা মানে দেশের নেতা। দেশকে যিনি নেতৃত্ব দিতে পারবেন, তিনিই সর্বোৎকৃষ্ট নেতা। সেই নেতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। এরপরেই তিনি রবি ঠাকুরের কথায় বলেন, বিশ্বজোড়া তাঁর দেশ। এই সুন্দর পৃথিবীতে তিনি মানুষ হয়ে জন্ম নিতে পেরেছেন বলে তাঁর গর্ব হয়।

তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে।  দাবি করেন, আগামী প্রজন্মকে সত্যিকারের ইতিহাস জানতে না দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই কারণেই প্রকৃত ইতিহাস তুলে ধরতে সংরক্ষণ জরুরি বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই কারণেই বিধানসভাতেও সংগ্রহশালা করা হয়েছে। ইতিহাস তুলে ধরতে প্রকাশ্যে আনা হয়েছে নেতাজি সম্পর্কিত ফাইল।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?