বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। জগন্নাথ দেবের প্রসাদ যাতে রাজ্যের সর্বত্র পৌঁছে যায় তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের আগেই সরকারি দফতরকে তিনি তথ্য সংস্কৃতি দফতরকে নির্দেশ দিয়ে বলেছেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে যায় জগন্নাথ দেবের প্রসাদ। প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে মন্দিরের প্রসাদ পৌঁছে দেবে সরকারই।

এই দফতরের দায়িত্বে রয়েছে ইন্দ্রনীল সেন। তাঁকে কাঁধেই দায়িত্ব দিয়েছেন। শুধু বাংলায় নয়, দেশের সর্বত্র বিশিষ্টজনদের বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি। বুধবার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে আমন্ত্রিতদের হোটেলে বুধবারেই জগন্নাথদেবের ছবি ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। এই মন্দির দিঘায় ধর্মীয় তরঙ্গ তৈরি করবে। সংক্ষিপ্ত বক্তব্যের পরেই দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই  জগন্নাথ, বলরাম, শুভদ্রার বিগ্রহে আরতি করেছেন তিনি। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের সঙ্গে রয়েছে পাথরের মূর্তিও। রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহও। বুধবারই পুরীর মন্দিরের প্রধান সেবায়ত রাজেশ দ্বৈতাপতির হাত ধরে প্রাণ প্রতিপ্রতিষ্ঠা হয়েছে মূল বিগ্রহের।

দ্বারোদঘাটনের আগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান গাইলেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁরপর গান গেয়েছেন নচিকেতা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী। এরপরেই নৃত্যানুষ্ঠান করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তাঁর নাচের দল। তারপরেই মাহেন্দ্রক্ষণ মেনে বেদ-পুরানমতে আচার অনুষ্ঠান সহযোগে দ্বারোদঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। সকলকে এই মন্দিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১