‘‌মমতাই ইন্ডিয়া জোটের নেত্রী’‌, মণিশঙ্কর আইয়ারের দাবিতে চাপে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বিধানসভা নির্বাচনের আগে চাপে পড়ে গেল কংগ্রেস। কারণ খোদ কংগ্রেসের শীর্ষ নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন এবং ইন্ডিয়া জোটের মুখ বলে দাবি করেছেন। বাংলায় এখন বিধানসভা নির্বাচনের মরশুম। সেখানে একক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার জেরে চাপে পড়ে গিয়েছে কংগ্রেস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কংগ্রেসই কংগ্রেস শীর্ষ নেতার সমালোচনায় নেমে পড়েছেন। এই ঘটনায় কংগ্রেসের অন্দরে কার্যত আগুন লাগিয়ে দিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতা মণিশঙ্কর আইয়ার।

এদিকে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবার নিজের দলের নেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের চালকের আসনে না বসিয়ে বরং বাংলার মুখ্যমন্ত্রীকে বসিয়ে দিলেন। তাতে বেজায় চটেছেন অন্যান্য কংগ্রেস নেতারা। এখন এই ধাক্কার ড্যামেজ কন্ট্রোল কেমন করে কংগ্রেস করবে তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে। মণিশঙ্কর আইয়ার বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না।’‌ এই কথা এখন মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতারা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হলেও ইন্ডিয়া জোটের মুখ এটা কংগ্রেস মেনে নিতে পারছে না। তাও আবার সেটা শীর্ষ কংগ্রেস নেতা বলায় চাপ বেড়ে গিয়েছে কংগ্রেসের। তাই এখন সরাসরি শীর্ষ নেতাকেই আক্রমণ করা হচ্ছে।

 

অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে সংবাদসংস্থাকে মণিশঙ্কর আইয়ার বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোটের আই, এন, ডি, এ, সব বেরিয়ে যাবে। তাঁর পাশাপাশি আরও দু’‌চারজন আছেন, যাঁরা এই পদে বসতে পারেন। আমি আশা করি, রাহুল গান্ধী পদ ধরে রাখার বদলে ছোট দলগুলি যাদের এই পদ প্রাপ্য সে স্ট্যালিন হোক বা মমতা দিদি, অখিলেশ, তেজস্বী বা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত।’‌

এছাড়া কংগ্রেস শীর্ষ নেতার এমন মন্তব্য তেলেবেগুনে জ্বলে উঠেছেন অন্যান্য কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননাজনক মন্তব্য করার জেরে মণিশঙ্কর আইয়ারকে সাসপেন্ড করা হয়েছিল। তবে মণিশঙ্কর আইয়ার কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রশংসা পেয়েছেন। এই আবহে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরীর কটাক্ষ, ‘‌একটা কথা প্রথমেই স্পষ্ট করে দিই যে, দীর্ঘ সময় ধরে মণিশঙ্কর আইয়ার কংগ্রেসের কাজের সঙ্গে যুক্ত নেই। বাংলা থেকে রাজ্যসভায় পাঁচটি আসন ফাঁকা হচ্ছে। প্রশ্ন জাগছে, মণিশঙ্কর আইয়ারের এই মন্তব্যের পিছনে কী কোনও কারণ রয়েছে? আমি মনে করি না, দল থেকে দূরে থেকে আপনার কংগ্রেসের কোনও সিদ্ধান্ত নিতে পারেন।’‌

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?