এই মুহূর্তে

কংগ্রেস কেন সিপিএমের সঙ্গে জোট করল না?‌ অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি:‌ চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগে এখন শুরু হয়ে গিয়েছে দলবদল থেকে শুরু করে নির্বাচনী স্ট্র‌্যাটেজি সাজানো। আর তাই আগেভাবেই সিপিএমের সঙ্গে জোটে যাবে না কংগ্রেস বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্তের নেপথ্যে তিনটি কারণ উঠে এসেছে। কংগ্রেসকে পাশে না পেয়ে সিপিএমের লোকসান হলেও হাত শিবিরের কিন্তু লাভই হবে বলে মনে করা হচ্ছে। আবার সিপিএম সরাসরি আইএসএফের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সিপিএমের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ঘর ওয়াপসি হয়েছে মৌসম বেনজির নূরের। তাই কংগ্রেস চাইছে মালদা, মুর্শিদাবাদ থেকে আসন জিতে সন্তুষ্ট থাকতে। সেটা যদি করতে হয় তাহলে সিপিএমের সঙ্গে জোট করে সেটা সম্ভব নয়। তাই এবার কংগ্রেস আর সিপিএমের সঙ্গে জোটে যেতে রাজি হল না। কংগ্রেস বাংলার ক্ষমতায় আসবে না সেটা তাঁরাও জানে। কিন্তু যদি কিছু আসন পেয়ে বিধানসভায় বিরোধী দল হিসাবে থাকা যায় তাহলে বিজেপিকে সরাসরি বুঝে নেওয়া যাবে। এক্ষেত্রে কিছু আসন টার্গেট করে এগোচ্ছে কংগ্রেস বলে সূত্রের খবর। আর এটাই সিপিএমের সঙ্গে জোটে না যাওয়ার প্রথম কারণ।

অন্যদিকে সিপিএমের সঙ্গে জোটে গেলে কংগ্রেসের বহু নেতা–কর্মীই কাজ করতে চাইবে না। এটা আগেও দেখা গিয়েছে। বহু কংগ্রেসি নির্বাচনে কাজ করেনি। ফলে ভরাডুবি হতে হয়েছিল। সিপিএমের সঙ্গে গিয়ে কংগ্রেস আর মহাশূন্য হতে চায় না। এটা নিয়ে প্রদেশ কংগ্রেসের দফতরে আলোচনাও হয়েছে। সিপিএমের সঙ্গে জোটে গিয়েই বিধানসভায় এখন শূন্য তারা। বরং মাঝে লাভ হয়ে যায় আইএসএফের। কংগ্রেস কর্মীরা সিপিএম প্রার্থীকে ভোট দিলেও বহু সিপিএম কর্মীই ভোট দেয়নি কংগ্রেসকে বলে অভিযোগ। তার ফলে কংগ্রেস প্রার্থীকে হেরে যেতে হয়েছিল। এটাই দ্বিতীয় কারণ জোট না করার।

এছাড়া সিপিএমের একটা বড় ভোটব্যাঙ্ক বিজেপির ঝুলিতে স্থানান্তরিত হয়েছিল। সুতরাং অনেকেই সিপিএম এবং বিজেপির মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তোলেন। এবার সিপিএমের সঙ্গে জোট করলে সেই তকমা কংগ্রেসের গায়েও লেগে যেতে পারে। তাছাড়া কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটের আগে কলকাতায় আসার কথা আছে। ইন্ডিয়া জোটে আছে তৃণমূলও। শেষ মুহূর্তে রাহুল গান্ধী যদি তৃণমূলের সঙ্গে জোটের ঘোষণা করে তাহলে লাভ হবে কংগ্রেসেরই। তাই দরজা খুলে রাখা হল কংগ্রেসের পক্ষ থেকে। এটাই তৃতীয় কারণ সিপিএমের সঙ্গে জোটে না যাওয়ার বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ