কোনা এক্সপ্রেসওয়েতে শুরু Elevated Corridor নির্মাণের কাজ

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কোনা এক্সপ্রেসওয়ের ওপর শুরু হয়ে গেল উড়ালপুল নির্মাণের কাজ। আগামী দিনে কমবে যানজট। বাড়বে গতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সড়কপথে কলকাতার(Kolkata) সঙ্গে দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। সেই সেতুর টোল প্লাজা থেকেই শুরু হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে যা বিদ্যাসাগর সেতুকে ২ ও ৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করেছে। কিন্তু সেই কোনা এক্সপ্রেসওয়েতে(Kona Expressway) যানজট দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি এড়াতে এই রাস্তার ওপর উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই ঘোষণা মাফিক এবার শুরু হয়ে গেল সেই উড়ালপুল বা Elevated Corridor নির্মাণের কাজ।

জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কের নিবড়া সংলগ্ন খেজুরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত মোট ৭.২ কিলোমিটার অংশে নির্মিত হবে ওই উড়ালপুল। সেটি যাবে কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। প্রশাসনিক পরিভাষায় এর নাম Elevated Corridor দেওয়া হলেও এই প্রকল্প রূপায়িত হলে কোনা এক্সপ্রেসওয়ে আক্ষরিক অর্থে দ্বিতল হয়ে যাবে। এর ফলে নীচের রাস্তার যানজট যেমন কমবে, তেমনই বিদ্যাসাগর সেতু অভিমুখে যান চলাচলে গতি আসবে। ৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী গাড়িগুলি এই উড়ালপুল দিয়ে সরাসরি বিদ্যাসাগর সেতুতে নামতে পারবে। এর জন্য প্রথম পর্যায়ে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু দখলদার হটানোর কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। দু’টি জায়গায় কাজ থমকে যায়। এই প্রেক্ষিতে গত শুক্রবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। শনিবার সমস্যাজনক এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে আসেন কাজের বরাত পাওয়া সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও হাওড়া পুলিসের কর্তারা।

প্রশাসন সূত্রে জানা যায়, দু’টি জায়গার সমস্যারই সমাধানসূত্র বেরিয়েছে। ফলে ইট-বালির কাজ শুরু এখন স্রেফ সময়ের অপেক্ষা। ঠিক হয়েছে, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে সমস্ত দখলদারকে হটিয়ে দেওয়া হবে। এদিনই খেজুরতলা থেকে প্রথম পাঁচ কিলোমিটারের পর্যবেক্ষণ সম্পন্ন হয়। বাকি ২.২ কিমি অংশের পরিস্থিতি খতিয়ে দেখা হবে কয়েকদিনের মধ্যে। এদিনই আবার সাঁতরাগাছি থেকে ক্যারি রোড হয়ে নবান্ন পর্যন্ত অংশটির পর্যবেক্ষণ করা হয়। এদিকে, সাঁতরাগাছি বাস টার্মিনাসে যাতায়াত সহজ করার জন্য প্রস্তাবিত যে ফ্লাইওভারের কাজ দীর্ঘদিন থমকে ছিল, তাও শুরু হয়েছে। দু’ধারে ঢালাই করে ডিভাইডার তৈরির কাজ চলছে জোরকদমে। Elevated Corridor-টি এই ফ্লাইওভারের ওপর দিয়ে নিয়ে যাওয়া হবে। আর করিডর সোজা ক্যারি রোড হয়ে পৌঁছে যাবে বিদ্যাসাগর সেতুতে। সাঁতরাগাছি উড়ালপুলের ডান পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে করিডরের সেতুটি। হাওড়া ও কলকতামুখী দু’দিকেই একাধিক র‌্যাম্প নামবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে