ক্রেতাদের সুরক্ষায় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কনজিউমার ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জিরে থেকে হিরে, নুন থেকে লোহা। আপনি যাই কিনতে যান না কেন একশ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে আপনাকে ঠকিয়ে দেবে। ক্রেতাদের সুরক্ষা দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে কনজিউমার ক্লাব(Consumer Club) তৈরি হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে ৩৮ টি কনজ্যুমার ক্লাব আছে।

সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের পরিকল্পনা ভবনে ৩৮ টি স্কুলকে ১০ হাজার টাকার করে আর্থিক সাহায্য করা হল। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা।

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের স্কুলগুলিতে এই ধরনের কনজ্যুমার ক্লাব তৈরি করার উদ্দেশ্য হল ছাত্র-ছাত্রীদের যেমন সচেতন করা এবং সেই এলাকার অভিভাবক সহ মানুষজনকে কেনাকাটা সম্বন্ধে সচেতন করা। যাতে কেউ কোন কিছু কিনতে গিয়ে ঠকে না যান। আর যদি সে প্রতারিত হন তাহলে যেন সঠিক মূল্য ফেরত পান।

এদিকে,রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সোমবার মেদিনীপুরে প্রথম সাংবাদিক বৈঠক করেন জুন মালিয়া। এদিন তিনি বলেন, আমি যুদ্ধে নেমেছি। কিন্তু যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চিও জমি ছাড়ব না। মেদিনীপুরের মানুষ তৃণমূলকেই ভোট দেবে বলে আমি আশাবাদী। তবে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলেও এখনও তালিকা প্রকাশ করেনি বিজেপি। তবে মেদিনীপুরে যদি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হন, তাহলে তা অত্যন্ত সম্মানের হবে বলেই মনে করছেন জুন মালিয়া(June Malia)। তিনি বলেন, আমি যদি দিলীপ ঘোষের বিপরীতে থাকি, তাহলে সেটা সম্মানের। কারণ দিলীপ ঘোষ(Dilip Ghosh) একজন সিনিয়ার রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে লড়তে ভালোই লাগবে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে