বিজেপি বিধায়কের সঙ্গে তৃণমূল জেলা সভাপতির বৈঠক, জল্পনা তুঙ্গে

বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দলত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে যে বেসামাল দশা সেটা এখন স্পষ্ট। মহালয়ার দিনই নাটাবাড়ির বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দলত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে যে বেসামাল দশা সেটা এখন স্পষ্ট। মহালয়ার দিনই নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে হাজির হলেন তৃণমূলের জেলা সভাপতি। আর বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। যদিও দুজনেই দাবি করেছেন এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। কিন্তু তবুও থামছে না জল্পনা-কল্পনা। বুধবারই বিজেপি নেতা সব্যসাচী দত্তের মুখে শোনা গেল দিলীপ ঘোষের সমালোচনা। এরপরই সামনে এল দলীয় বিধায়ক বৈঠক করছেন তৃণমূল জেলা সভাপতির সঙ্গে।

একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিহির গোস্বামী। বিভিন্ন সময় তিনি তৃণমূল নেতৃত্বকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। বিধানসভা ভোটের ঠিক আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান এবং নাটাবাড়ি থেকে টিকিট পান। ভোটে জিতলেও কিন্তু বিজেপির কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যাচ্ছিল না। আর দিনহাটায় উপনির্বাচনের আগেই তাঁর বাড়িতে হাজির হলেন কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি। ফলে রাজনৈতিক দিক থেকে এই সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

দুই নেতার দীর্ঘক্ষণ বৈঠক হল বুধবার। যদিও পরে মিহির গোস্বামী বলেন, গিরীন্দ্রনাথ বর্মন আমার দীর্ঘদিনের সহকর্মী। আমরা একসঙ্গে বহুদিন কাজ করেছি। রাজনৈতিক রঙ পরিবর্তন হলেও কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়না। অপরদিকে তৃণমূল জেলা সভাপতির দাবি, মিহির দা বয়েসে আমার থেকে বড়, তাই মহালয়ায় তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন কাজে থাকায় আসতে পারিনি। আজ এসে তাঁর পরামর্শ এবং আশির্বাদ নিয়ে গেলাম।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি