নদীবাঁধে দেখা দিয়েছে ফাটল, ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপটে কাবু কপিলমুনির আশ্রম

ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে কপিলমুনির আশ্রমে তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে। রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আশ্রম চত্ত্বর। চিন্তিত বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অভ্যন্তরে ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana) বিধ্বংসী রূপে প্রবেশ করতে না পারলেও ক্ষতির মুখে পড়েছে উপকূলবর্তী এলাকাগুলি। গতকাল রাতেই পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ল্যান্ডফল হয়েছে ‘ডানা’-র যার প্রভাবে একটানা বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। তবে‌ ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সাগরদ্বীপ(Sagardwip) এলাকা। কপিলমুনির আশ্রমের(Kapilmuni Ashram) কারণে তীর্থস্থান হিসেবে এই জায়গা যথেষ্ট প্রসিদ্ধ। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকায় তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে মাটি থেকে উপড়ে পড়েছে বড় বড় গাছ। এমনকি কপিলমুনির মন্দিরের সামনে আশ্রম সংলগ্ল এলাকার ত্রিফলা আলোর ল্যাম্পপোস্টগুলি ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আশ্রম চত্ত্বর।

দীঘা-মন্দিরমণির মতো এদিন সাগরদ্বীপেও দেখা দিয়েছে প্রবল জলোচ্ছ্বাস। কপিল মুনির আশ্রমটি সৈকতের খুব কাছে অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়ের বিধ্বংসী প্রভাব পড়েছে আশ্রম সংলগ্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের ঘোষণার পরই কপিলমুনির আশ্রম পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকাল রাতে ঘূর্ণিঝড়ের দাপট শুরু হতেই মন্দিরের রক্ষায় প্রার্থনা শুরু করেছিলেন সেবায়েতরা। তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় এখানকার নদী বাঁধের ভাঙন। ইতিমধ্যেই এলাকার নদীবাঁধে বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে যা ভেঙে পড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিন সকাল থেকেই লাগাতার বৃষ্টি পড়েছে। টানা বৃষ্টিতে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের সামনের প্রসাদের স্টলগুলি জলমগ্ন হয়ে পড়েছে। স্টলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা।

টানা বৃষ্টির জেরে বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা সবাই নিরাপদ আশ্রয় শিবিরে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় কারণেই তা সম্ভব হয়েছে। তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি সারিয়ে চেনা ছন্দে ফিরতে কিছুটা হলেও সময় লাগবে সাগরদ্বীপের। এর পাশাপাশি এখন মানুষের মনে ভয় ধরাচ্ছে ভাঙন। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার একদম দক্ষিণতম প্রান্তের ব্লক হল সাগর যা সম্পূর্ণ ভাবেই জল দ্বারা পরিবেষ্টিত। সেই সাগর ব্লক জুড়ে ভাঙন তীব্র আকার নিয়েছে। কপিলমুনি আশ্রম সংলগ্ন এলাকাতেই সেই ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। মন্দিরের সামনের রাস্তা, সৈকতে যাওয়ার রাস্তা সহ আরও বেশ কিছুটা এলাকা গিলে খেয়েছে বঙ্গোপসাগর।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ