শীতে দার্জিলিঙে নয়া চমক, চিড়িখানায় নতুন অতিথি জোড়া  সাদা বাঘ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালের মরশুমেই দার্জিলিং চিড়িয়াখানায় এল নতুন অতিথি। হায়দরাবাদের নেহরু জুয়োলজিক্যাল পার্ক থেকে এক জোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার এল দার্জিলিং চিড়িয়াখানায়। স্বাভাবিকভাবেই  এই শীতে  পাহাড়ি   পর্যটকদের জন্য এটি একেবারে  উপরি পাওনা । এই প্রসঙ্গে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, ‘ এই শীতে দার্জিলিং চিড়িয়াখানায় এক জোড়া সাদা বাঘ ছাড়াও আনা হয়েছে এক জোড়া সোনালি শিয়াল । এর পরিবর্তে দার্জিলিং চিড়িয়াখানা থেকে এক জোড়া রয়েল  বেঙ্গল টাইগার এবং এক জোড়া করে গোল্ডেন ফেজেন্ট, সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট পাঠানো হয়েছে হায়দরাবাদ চিড়িয়াখানায়।‘

বলা বাহুল্য, বর্তমানে ভারতবর্ষে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানাতেই সাদা বাঘ, সাইবেরিয়ান বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তাই এই শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি পর্যটকরা ভিড় জমাবেন দার্জিলিং চিড়িয়াখানাতেও। এমনটাই মনে করছেন জু অথরিটির সদস্য-সচিব সৌরভ চৌধুরী। তিনি বলেন,’  হায়দরাবাদ থেকে আনা হয়েছে একটি মেয়ে এবং ছেলে বাঘ। বর্তমানে তারা দুজনেই সুস্থ রয়েছে।‘

শুক্রবার সকাল থেকেই হায়দরাবাদ থেকে দার্জিলিঙে এসে পৌঁছয় এই সাদা বাঘের জুটি। গ্রিন করিডর করে তাদের আনা হয়েছে।  তাদেরকে রাখা হয়েছে কোয়ারানটিনে। এরপরেই তাদেরকে নিয়ে আসা হবে জনসম্মুখে। একথায় বলা যায়, এবারের শীতে পর্যটকদের কাছে মূল আকর্ষণীয় স্থানই হল দার্জিলিং চিড়িয়াখানা ।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য