বছর শুরুর দিনে কালীঘাট-দক্ষিণেশ্বর মন্দির ও কাশীপুর উদ্যান বাটিতে ভক্তদের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথম দিন। সঙ্গে রয়েছে কল্পতরু উৎসব। সব মিলিয়ে ভক্তদের ঢল সর্বত্র। দক্ষিণেশ্বর কালী মন্দির, বেলুড় মঠ, কাশিপুর উদ্যানবাটি সর্বত্রই ভক্তরা সমবেত হয়েছেন। ভোর থেকে ভিড় জমতে শুরু করেছে দক্ষিণেশ্বর ও কালীঘাটে। হাতে পুজোর ডালা নিয়ে লাইন দিনে ভোর রাত থেকে অপেক্ষায় রয়েছে ভক্তরা। এই বিশেষ দিনে মায়ের কাছে থেকে আশীর্বাদ পেতে চান সকলেই। এই ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

দক্ষিণেশ্বর ও কালীঘাটের পাশাপাশি কাশীপুর উদ্য়ানবাটিতে ভিড়  হয়েছে। মনে করা হয় এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কল্পতরু হয়েছিলেন। এদিন  তাঁর কাছে ভক্তরা যেসকল প্রার্থনা করেছেন, তাঁরা উপকৃত হয়েছেন। তাঁদের মনোবাঞ্ছা পূরম করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। তাঁকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করতেন তাঁর ভক্তরা।

প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর ন্যায় এবছরেও ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উত্‍সব পালিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটী, দক্ষিণেশ্বর কালীবাড়ি মতই প্রতি বছর এই বিশেষ দিনে বেলুড় মঠে ভক্তের ভিড় উপচে পড়েছে। সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের সমাগম হয়েছে বেলুড় মঠে। এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে। ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মূল মন্দিরের সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে ৪টি গেটের আয়োজন করা হয়েছে। নিরাপত্তা সর্বত্র জোরদার করা হয়েছে।

 

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের