এই মুহূর্তে

উৎসবের সময় অশান্তি রুখতে আরও সতর্ক হতে হবে, পুলিশ কর্মীদের বার্তা ডিজি’র

নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের বেশি দেরি নেই। তারপরেই কালিপুজো, ছটপুজো। এই মরশুমে রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি (DG)। মনোজ মালব্যের নির্দেশ, যাতে কোনও অপ্রীতিকর বা অশান্তির ঘটনা না ঘটে।

সমস্ত ধরণের সতর্কতা নেওয়ার জন্য জেলার সমস্ত পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন ডিজি। জানা গিয়েছে, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেছেন মনোজ মালব্য। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারদের বলা হয়েছে নিজেদের অধীনে থাকা সমস্ত থানার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ওসি এবং আইসিদের সঙ্গে নিয়মিত বৈঠক করারও নির্দেশ দেওয়া হয়েছে। ডিজির নির্দেশ, বড় কোনও ঘটনা ঘটলেই শীর্ষকর্তাদের যেন জানানো হয়। সেই সঙ্গে বাগুইআটি কাণ্ডে আরও গতি আনার নির্দেশ দিয়েছেন ডিজি।

উল্লেখ্য, বাগুইআটি কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘কর্তব্যে গাফিলতি বরদাস্ত করা হবে না। পুজোর মরশুমে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকের পরে আরও সতর্ক হল রাজ্যের পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ