ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, দোলের আগেই শোকের ছায়া পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা: অতিরিক্ত গতিতে মোটরবাইক চালাতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনা ঢোলাহাটের তেঁতুলিয়া মোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।

অন্য আরোহী গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়দের উদ্যোগে তাঁকে দ্রুত গদামথুরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যেই এই রামগঙ্গা রোডে একই ধরনের দুর্ঘটনা দু’বার ঘটল, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়িয়েছে। দুর্ঘটনায় নিহত যুবকের নাম ত্রিদিব হালদার। বর্তমানে তাঁর মৃতদেহ ঢোলাহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইকটি অতিরিক্ত গতিতেই ছিল যার জেরেই এমন দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, রামগঙ্গা রোডে প্রায়ই দ্রুতগতির যান চলাচল হয়, যার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা ওই এলাকায় গতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?