সিকিমের চারধাম মন্দিরের আদলে হচ্ছে এসটিএস ক্লাবের পুজো মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: ৫৩-তে ৫০ এর ছোঁয়া।এই বার্তাকে সামনে রেখে এবছরের কালীপুজোতে সিকিমের চারধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে এসটিএস ক্লাবের পুজো মণ্ডপ। জোর কদমে চলছে প্রস্তুতি। উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের কালীপুজোগুলির (Kalipuja) মধ্যে অন্যতম ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো। প্রতিবছর বিগ বাজেটের (Big Budget) পুজো করে দর্শনার্থীদের চমক দেয় এই ক্লাব। উত্তরবঙ্গ সহ দূর দূরান্তের দর্শনার্থীরা ভিড় জমান ধূপগুড়িতে। চলতি বছর এসটিএস ক্লাবের কালীপুজো ৫৩তম বর্ষে পা দিয়েছে। করোনার অতিমারীর সময়ে সুবর্ণ  জয়ন্তী বর্ষ পূড়্ণ করেছিল ক্লাবটি। কিন্তু মহামারীর কারণে ধূমধাম করে উ‍ৎসব করা যায়নি।

চলতি বছরে জাঁকজমকের সঙ্গে হচ্ছে পুজো। জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। ফাইবারের শিট, কাঠ, বাঁশ সহ প্লাইউড দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। পূর্ব মেদিনীপুরের শিল্পীর হাতে গড়ে উঠছে প্রতিমা।আলোকসজ্জাতেও থাকছে একের পর এক চমক।

পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক সুশীল বৈদ্য বলেন, আগামী ১০ই নভেম্বর বাংলা সিনেমার জনপ্রিয় এক নায়িকা মণ্ডপের উদ্ধোধন করবেন। সুবর্ণ জয়ন্তী বর্ষে দর্শনার্থীদের বিগ বাজেটের পুজো উপহার দিতে পারেনি ক্লাব। তাই এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের ছোঁয়া থাকছে। এবছরের বিশেষ চমক সিকিমের চারধাম মন্দির আদলে মণ্ডপ।দর্শনার্থীদের প্রত্যাশা মতোই এবারের আয়োজন। প্রতিবছরের মতো এবছরও দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু