শুরু হল ‘দিদির দূত’ অ্যাপ, খুঁটিনাটি জানালেন অভিষেক

অভিষেক একটি ভিডিও বার্তায় বলেন, ‘আপনার স্মার্ট ফোনকে আজই অস্ত্রে পরিণত করুন’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথচলা শুরু হল ‘দিদির দূত’ (DIDIR DOOT) অ্যাপের। আর সেই অ্যাপ নিয়েই খুঁটিনাটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

নয়া এই অ্যাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনও সভা বা কর্মসূচি দেখা যাবে সরাসরি। এর মাধ্যমে যে কেউ সরাসরি বার্তা পাঠাতে পারেন মুখ্যমন্ত্রীকে। দিতে পারেন নিজের মতামত। তৃণমূলের সমস্ত খবরই বিস্তারিত ভাবে থাকবে এই অ্যাপে। বিভিন্ন তথ্য তুলে ধরা হবে গ্রাফিক্স, ভিডিও এবং ছবির মাধ্যমে। যোগাযোগ করা যাবে শীর্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অভিষেক একটি ভিডিও বার্তায় বলেন, ‘আপনার স্মার্ট ফোনকে আজই অস্ত্রে পরিণত করুন’।

পঞ্চায়েত সংলাপ, প্রতিষ্ঠান পরিদর্শন, পঞ্চায়েত সংলাপ, জনসংযোগ সভা, অঞ্চল কর্মিসভা, মধ্যাহ্ন ভোজন, নৈশভোজন ও রাত্রিবাস- এই ধরণের একাধিক ক্যাটাগরি আছে অ্যাপে। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক আগেই দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তৃণমূল স্তর থেকে কাজের জন্য। নির্দেশ ছিল, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার। মানুষের সঙ্গে মিশে সাধারণ খাবার খাওয়া এবং রাত্রিযাপন করার। বলা হয়েছিল, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের সমস্যা জেনে তা সমাধান করার কথা। সকলে ঠিক মত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন কি না, সেই দিকে নজর দেওয়ার।

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের