জেলাশাসকের বাপ তুলে গালিগালাজ দিলীপ ঘোষের, সরব তৃণমূল

জেলাশাসকের (District Magistrate) বাপ তুলে গালিগালাজ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বেলাগাম বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার জেলাশাসকের (District Magistrate) বাপ তুলে গালিগালাজ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি। শুক্রবার কল্যাণী মেন স্টেশনে চায়ে পে চর্চায় বিতর্কিত মন্তব্য করেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা পাওয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ শানাতে গিয়ে দিলীপ ঘোষ জেলাশাসককে বেনজির আক্রমণ করে বসেন। সড়ক নির্মাণ নিয়ে তিনি জেলাশাসকের উদ্দেশে তুই তোকারি করে বাপ তুলে গালিগালাজ করেন গেরুয়া শিবিরের নেতা। তিনি বলেন, ‘তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করবো। তুই ঠিক করে দিয়েছিস। তোর বাপের টাকা?’ দিলীপ ঘোষের এই বেলাগাম মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে বিজপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দিলীপের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলীপের মুখে কেউ মধু দেয়নি।’ দিলীপের এই ভাশিক আক্রমণের নিন্দা জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘ একজন সিনিয়র নেতার এইরকম ভাবে বলা উচিৎ নয়। প্রত্যেকের সম্মান আছে।’

আরও পড়ুন: কেন্দ্র টাকা পাঠাতেই উলটো সুর শুভেন্দুর গলায়

কেন্দ্র সরকার রাজ্যের পাওনা টাকা দিতে শুরু করেছে। ইতিমধ্যে সর্বশিক্ষা মিশন প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে রাজ্যকে ৫৮৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ ৫৫০০ কোটি টাকা। যার প্রথম দফার টাকা দিয়েছে বিজেপিশাসিত কেন্দ্র সরকার। আর রাজ্য সরকার সড়ক যোজনার টাকা পাওয়ার পরই জেলশাসককে বেনজিরভাবে আক্রমণ করে বসেন।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক