জমি বিতর্কের মত ছোট বিষয়ে নোবেলজয়ীর নাম জড়ানো উচিৎ নয়: দিলীপ

এদিন ‘রাবীন্দ্রিক’ শব্দ নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন উপাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্ককে কেন্দ্র করে বেফাঁস হয়েছেন বিশ্বভারতীর (VISVA BHARATI UNIVERSITY) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল, অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি বেআইনি ভাবে দখল করেছেন। তা ফেরৎ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন নোবেলজয়ীকে। অভিযোগ অস্বীকার করে অমর্ত্য সেন সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া। এই প্রসঙ্গে এবারে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এদিন ‘রাবীন্দ্রিক’ শব্দ নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন উপাচার্য। সেই সঙ্গে উপাচার্যের দাবি, তিনি না এলে না কি উপাসনাগৃহে কেউ আসতে চান না! তাঁর দাবি, এভাবে চললে তো উপাসনাগৃহ বন্ধ হয়ে যাবে। বিশ্বভারতীর জমি জবরদখল করে আছেন নোবেলজয়ী, এই অভিযোগ আগেই করেছিলেন তিনি। সম্প্রতি তাঁকে সেই জমি ফেরৎ চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওঁদের রুচিতে এমনই মানায়। তিনি বলেন, চিঠির জবাব দেবেন আইনজীবী। বুধবার সকালে এই প্রসঙ্গে মুখ খুললেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। 

আরও পড়ুন: রাবীন্দ্রিক আসলে স্বার্থ চরিতার্থ করার সিঁড়ি, বেলাগাম বিদ্যুৎ চক্রবর্তী 

প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, অমর্ত্য সেন আইকন। তাঁর মত ব্যক্তিত্বের নাম এমন ছোটখাটো বিতর্কে জড়ানো উচিৎ নয়। বলেন, ওঁর টাকার অভাব নেই। এই সব বিতর্ক এড়িয়ে চলা উচিৎ। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন পড়ুয়া, আশ্রমিক থেকে প্রাক্তনীরা।

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের