দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। এদিনই তাঁর কলকাতায় ফেরার কথা। রাজ্য সরকারের পক্ষ থেকে দিলীপ ঘোষকে  আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই দিঘা যাচ্ছেন সস্ত্রীক দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ এদিন মন্দির চত্বরে পৌঁছতেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন। প্রশ্নের উত্তরে শুধু তাঁর মুখে শোনা গিয়েছে জয় জগন্নাথ। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু তিনি এই আমন্ত্রণ নাকচ করেছেন। তিনি বুধবারই আয়োজন করেছেন সনাতনী সমাবেশের।

শুভেন্দু না গেলেও মন্দিরে হাজির হয়েছেন দিলীপ ঘোষ। তাঁকে স্বাগত জানিয়েছেন অরূপ বিশ্বাস। বুধবার বিকেল ৫টার একটু পরেই স্ত্রীকে নিয়ে পৌঁছে গিয়েছেন দিঘায়। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে। সেখানে তাঁকে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর করেননি। শুধুই বলেছেন জয় জগন্নাথ।

বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে রাজ্য সরকারের তরফ থেকে আমন্ত্রণ এসেছে বলে জানানো হয়েছিল। সেই পত্রে তাঁকে এবং তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু মজুমদারকেও সেখানে যেতে বলা হয়েছিল। সেই সময় মমতা সরকারের এই নিমন্ত্রণ রক্ষা কি তিনি করবেন কিনা পরিষ্কার করেননি তিনি। রিঙ্কু মজুমদারের তরফ থেকেও কিছু জানা যায়নি তখন। কিন্তু উদ্বোধনের দিন সকাল থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে দিঘার মন্দিরে গিয়েছেন সস্ত্রীক দিলীপ।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১