Breaking: দিনহাটায় তৃণমূল প্রার্থীর স্বামীকে গুলি! ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন। যার মধ্যে কোচবিহারে ছ’টি পুরসভা রয়েছে। যার একটিতে বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেয়েছে তৃণমূল। সেই দিনহাটা পুরসভাতেই তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি চলল বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রীর স্বামীকে লক্ষ্য করে খুব কাছ থেকেই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। গত শুক্রবার দিনহাটায় উত্তেজক কথা বলে বিজেপিকে আক্রমণ করেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগ, বিজেপি নেতা তাঁর বাড়ির সামনেই তৃণমূল প্রার্থীর স্বামী স্কুটি নিয়ে যাচ্ছিলেন। তখনই ভরদুপুরে গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হয় প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাসকে। তাঁর পেটে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তাপস দাস। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, পুরো কাজটাই করেছে বিজেপি। ওই বিজেপি নেতা আমাকে বিধানসভার ভোটের সময় আক্রমণ করেছিল। হাত ভেঙে দিয়েছিল। সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। নিজে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরে।

তৃণমূলের তরফে এই গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্ত বিজেপি নেতা বেপাত্তা। অবিলম্বে ওই নেতাকে গ্রেফতার করতে হবে এই দাবি জানিয়ে শনিবার দুপুরে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। দিনহাটা পুরসভা ইতিমধ্যেই দখল করেছে তৃণমূল। ওই পুরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর স্বামীই হলেন তাপস দাস।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর