পদ্মাপারের দীপুর হাতে সাজছে হুগলির দুর্গা মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। এই অশান্তির আবহে মহম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বিরোধী স্লোগান উঠছে পদ্মাপারের দেশে। কিন্তু রাজনীতি যে কখনও রুখতে পারে না শিল্প ও শিল্পসত্তাকে, তার এক নিদর্শন দেখা গেল হুগলির ক্যাওটা নবীন সংঘের দুর্গা মণ্ডপে। এবারে হুগলির ক্যাওটা নবীন সংঘের দুর্গা মণ্ডপে ভাস্কর্য ফুটিয়ে তুলছেন বাংলাদেশের সাতক্ষিরা জেলার শ্যামনগরের দীপু বিশ্বাস।

কীভাবে পরিচয় হল দীপু বিশ্বাসের সঙ্গে ?   

বাংলাদেশে বিএল কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনার পাশাপাশি মাটির ভাস্কর্য গড়েন দীপু। তাঁর শিল্প সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। ফেসবুকে দীপুর ভাস্কর্যের কাজ দেখে মনমুগ্ধ হয়ে যান নবদ্বীপ কলেজের সহকারি অধ্যাপক রঙ্গজীব রায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীপুর সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গে এসে কাজ করার জন্য প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশের এমন উত্তাল পরিস্থিতির মধ্যে দেশ বা রাজ্যের শিল্পী বাদে দীপুকে ডাকা প্রসঙ্গে রঙ্গজীব বলেন, শিল্প কর্ম সর্বত্র সমাদৃত হয়। শিল্পীর কোনও দেশ হয় না। ওঁকে সমাজ মাধ্যমে খুঁজে পাই। দীপুর হাতের কাজ অসাধারণ । তবে শুধু ওপার বাংলা থেকে নয় ভারতের একাধিক রাজ্য থেকেও থিমের কাজ করতে আসেন বহু শিল্পী।

এখানে মণ্ডপের দেওয়ালে পৌরাণিক দেবদেবীর ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন দীপু। পশ্চিমবঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, আমি মূলত মাটির কাজ করি কিন্তু এখানে এসে দেখি সিমেন্ট, বালি দিয়ে কাজ হচ্ছে। কাজ শেষে পুজোয় দেশে ফিরে মা, বোন ও বৃদ্ধ ঠাকুমার সঙ্গে সময় কাটাব।

 

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক