পঞ্চায়েতে নজরদারির কাজে আইএএস-দের রোস্টার দিলেন জেলাশাসক

আইএএস ও ডব্লিউবিসিএস অফিসারদের পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে নজরদারি চালানোর জন্য রোস্টার করে দিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। পঞ্চায়েত স্তরের কাজে দুর্নীতি রুখতে ইতিমধ্যে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তারই রেশ ধরে এবার আইএএস ও ডব্লিউবিসিএস অফিসারদের পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে নজরদারি চালানোর জন্য রোস্টার করে দিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। ২৭ জন আধিকারিককে কাজের জন্য রোস্টার করে দিয়েছেন জেলাশাসক।

জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েত এবং আটটি পঞ্চায়েত সমিতিতে সমস্ত কাজ পর্যবেক্ষণ করা এবং খতিয়ে দেখার দায়িত্ব বর্তেছে তাঁদের উপর। এঁদের মধ্যে রয়েছেন চার জন অতিরিক্ত জেলাশাসক, দু’জন মহকুমাশাসক, ডিআরডিসি, ডেপুটি ডিএলআরও ও জেলা কল্যাণ আধিকারিকরা। সূত্রের খবর, আট জন আধিকারিক আটটি পঞ্চায়েত সমিতি দেখবেন এবং সেই সঙ্গে প্রত্যেক আধিকারিককে দুটি অথবা তিনটি করে গ্রাম পঞ্চায়েত দেখতে হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে কাজ খতিয়ে দেখার পর জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য পঞ্চায়েত স্তরের কাজে দুর্নীতি রুখতে নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। নজরদারি চালাতে ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের কাজে লাগাতে চায় নবান্ন। ইতিমধ্যে এই কাজের জন্য পোর্টাল তৈরি করেছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন ডিভিশনাল কমিশনার ও জেলাশাসকদের চিঠি দিয়ে এই নজরদারি চালানোর বিষয়ে জানিয়েছিলেন। কোন পদ মর্যাদার আধিকারিককে কী কাজ করতে হবে চিঠিতে সেই পরিদর্শনের কাজ নিয়ে স্পষ্ট করে বলে দিয়েছিলেন পঞ্চায়েত সচিব।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের