এই মুহূর্তে

সুকন্যা প্রসঙ্গে তৃণমূল সাংসদ দোলা যা বললেন

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের দু’ই সাংসদ দোলা সেন এবং অসিত মাল তিহাড় সংশোধনাগারে গিয়ে দেখা করেছিলেন অনুব্রত মণ্ডল (ANUBRTA MONDAL) এবং সুকন্যা মণ্ডলের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে এসে বিস্ফোরক হন দোলা। সুকন্যা গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁরা সংশোধনাগারে যান। এরপরে সেখান থেকে বেরিয়ে এসে বলেন, সুকন্যা রাজনীতির ময়দানে ছিলেন না। তাঁর দাবি, বাবাকে চাপ দেওয়ার জন্য মেয়েকে গ্রেফতার করা হয়েছে। এরপরেই তৃণমূল সাংসদের বক্তব্য, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক’। মানে, এদিন আবারও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা নিতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।

কেষ্ট ও তাঁর মেয়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে ২ সাংসদ বলেন, আপাতত বাবা এবং মেয়ে সুস্থ আছে। বলেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তনু সেন বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, দল যে অনুব্রত’র পাশে আছে- সেই বার্তাই দেওয়া হলো। উল্লেখ্য, এর আগে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী পাশে দাঁড়িয়েছিলেন কেষ্টর।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ