Skip to content
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • Trending
পশ্চিমবঙ্গ বিধানসভা
ফিফা ২০২৬

নিজস্ব লোগো পাচ্ছে ডুয়ার্সের চা, ভাবনা ছোট বাগান নিয়েও

ডুয়ার্সের চাকে নিজস্ব পরিচিতি দিতে তৈরি হচ্ছে নয়া লোগো। একই সঙ্গে ছোট ছোট চা বাগানগুলিকে গুরুত্ব দিতে তৈরি হল আলাদা কোর কমিটি।

By - Ei Muhurte

  • January 22, 2023
  • 3:23 pm

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার চা-শিল্পের(Tea Industry) জন্য বড়সড় সুখবর। চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পাহাড়ে দার্জিলিংয়ের(Darjeeling) বুকে বসতে চলেছে G-20 সম্মেলন। সেখানেই ভারতীয় চায়ের(Indian Tea) ওপর একটি প্রদর্শনী করতে চায় ভারতীয় চা পর্ষদ বা Tea Board of India। সব কিছু ঠিকঠাক থাকলে, সেখানেই নিজস্ব লোগো বা প্রতীক(Logo) নিয়ে হাজির থাকবে ডুয়ার্সের চা(Dooars Tea)। যা ডুয়ার্সের চা-কে ভারত সহ বিশ্বের চা বাজারে নিজস্ব পরিচিতি দেবে ও তার বিপণনের ক্ষেত্রেও সহায়ক হয়ে উঠবে। অর্থনৈতিক ও বাণিজ্যক ভাবে ডুয়ার্সের চা শিল্পকে অনেকতাই তাজা অক্সিজেন জোগাবে যা উত্তরবঙ্গের চা শিল্পকে ফের উন্নতির শিখরে নিয়ে চলে যাবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের ছোট ছোট চা বাগানগুলিকে নিয়েও এবারে ভাবছে Tea Board। তার জন্য তৈরি হল ছোট চা বাগানের জন্য আলাদা কোর কমিটি(Core Comeety)। দশ হেক্টরের বেশি বড় নয়, এমন বাগান নিয়ে নীতি প্রচলন করবে Tea Board’র এই নতুন কমিটি। ছোট বাগানের পাতার গুণমান, চাষপদ্ধতি, বিপণনের নতুন নীতিও ঘোষণা করতে পারে Tea Board।

আরও পড়ুন কেরোসিনে বঞ্চনার শিকার বাংলা, মাসে মাত্র ২২,৩৫৬ কিলোলিটার

দার্জিলিং কিংবা অসম চায়ের নিজস্ব পরিচিতি বা প্রতীক থাকলেও ডুয়ার্স চায়ের সে অর্থে নিজস্ব পরিচিতি নেই। চা বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, স্বাদে এবং গন্ধে ডুয়ার্স এবং তরাইয়ের চা পাতায় কোনও মিলই নেই। সে কারণে ডুয়ার্স এবং তরাইয়ের চা পাতাকে এক বন্ধনীতে রাখা যুক্তিযুক্তও নয়। সেই কথা মাথায় রেখেই ডুয়ার্সের চা বিপণনের জন্য নিজস্ব পরিচিতি তৈরি করাটা এখন খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। যদি ডুয়ার্স চায়ের নিজস্ব পরিচিতি থাকে তবে আর্ন্তজাতিক বাজারেও সে চা বিক্রি করা যাবে। সকলে চিনতে পারবে। ডুয়ার্সের চায়ের নিজস্ব পরিচিতি হবে, নিজস্ব লোগো থাকবে। Tea Board সূত্রেই সেই প্রশ্নে জানা গিয়েছে, ডুয়ার্স চায়ের নিজস্ব পরিচিতি গড়ে তোলার জন্য সুপারিশ এসেছে। এই বিষয়ে কেন্দ্র সরকার সবুজ সঙ্কেত দিলেই দ্রুত পদক্ষেপ করা হবে। আশা করা যাচ্ছে এপ্রিলে দার্জিলিংয়ের বুকে যে G-20 সম্মেলন বসবে সেখানেই ডুয়ার্সের চা তার নতুন লোগো নিয়ে হাজির থাকবে।

আরও পড়ুন সুন্দরবনের জৈব দুধ কাঁচের বোতলে ভরে বিক্রি শহরে

এরই পাশাপাশি উত্তরবঙ্গের ছোট্ট চা-বাগান নিয়েও ভাবছে চা-পর্ষদ বা Tea Board of India। কেননা দেশের মোট চা উৎপাদনের ৫১ শতাংশেরও বেশি ছোট বাগান থেকে আসছে। তাই ছোট বাগানকে সরিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না Tea Board’র কাছে। চায়ের বর্তমান পরিস্থিতি বুঝতেও ছোট বাগানের পরিস্থিতি নিয়ে চর্চা জরুরি বলে মনে করছেন তাঁরা। সেই কারণেই এবার Tea Board তৈরি করে ফেলেছে ছোট চা বাগানের পরিস্থিতি খতিয়ে দেখার জনায় সম্পূর্ণ আলাদা কোর কমিটি। সেই কমিটির মাথায় বসানো হয়েছে Tea Board’র ডেপুটি চেয়ারম্যানকে, যিনি আবার Tea Board’র মূল পরিচালক। কয়েক দশক ধরেই ছোট চা-বাগানের প্রচলন রয়েছে উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুর, কোচবিহারের মতো জেলা, যেখানে বড় চা-বাগান নেই, সেখানে শয়ে শয়ে ছোট চা-বাগান তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও অসম এবং দক্ষিণ ভারতের নীলগিরিতেও ছোট ছোট চা বাগান রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ সালে দেশের মোট উৎপাদিত চায়ের পরিমাণ ছিল প্রায় ১৩৪ কোটি কেজি। এর মধ্যে ছোট বাগানে থেকেই এসেছিল ৫৮ কোটি কেজিরও বেশি চা। বেশ কয়েক বছর ধরেই কার্যত দেখা যাচ্ছে ছোট চা বাগানের উৎপাদন বাড়ছে। এই প্রেক্ষিতে ছোট বাগানের জন্য কোর কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলার পাশাপাশি অসম এবং তামিলনাড়ুর চা শিল্পকে উক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। যে নতুন কমিটি গড়ে তোলা হয়েছে সেখানে Tea Board’র ডেপুটি চেয়ারম্যান ছাড়াও থাকছেন বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু সহ দেশের ৮টি রাজ্যের প্রতিনিধিরা।

  • Core Comeety, Darjeeling, Dooars Tea, G-20, Indian tea, Logo., Tea Boatd of India., Tea Industry
  • আরও সম্পর্কিত খবর

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

About Us

সময় বদলাচ্ছে। প্রতি মুহুর্তে দুনিয়া বদলাচ্ছে। গতির দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বদলেছি আমরা। আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসাবে, আপনাদের প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে, আপনাদের সব সুখ-দুঃখের সাথী হয়ে। গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উ‍ৎস হয়ে, সংবাদমাধ্যম হিসেবে আমাদের কাজ খবর প্রকাশ করা। শাসন করা নয়, শাসকদের জবাবদিহির আওতায় আনাই আমাদের দায়িত্ব। আপনারাও থাকুন আমাদের চলার পথে, বন্ধুর পথে বন্ধু হয়ে।

Important Links

  • Contact
  • Privacy Policy
  • Contact
  • Privacy Policy

Follow US

Facebook X-twitter Youtube Instagram Google

Contact Us

  • IA-101, Salt Lake, Sector-III, Kolkata-700097
  • info@eimuhurte.com
    eiimuhurte@gmail.com
  • +91 33 23355656/ 9674535656