বর্ধমান স্টেশনে ভিড়ের চাপে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে আহত ১৫ জন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: রবিবার সন্ধ্যায় ঘটে গেল বড় অঘটন। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হলেন ১৫জন যাত্রী। যাত্রীদের অভিযোগ রবিবার সন্ধ্যায় ৪-৫ এবং ৬ নম্বর প্লাটফর্মে একইসঙ্গে ট্রেনের ঘোষণা হয় ও ট্রেন এসে পৌঁছয়। তিনটি ট্রেনে যাত্রীরা ওভার ব্রিজ(Over Bridge) দিয়ে নির্দিষ্ট প্লাটফর্মে যেতে গেলে শুরু হয় তুমুল হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গেলে বর্ধমান স্টেশনে(Bardhaman Station) পদপিষ্ট হয়ে আহত হন একাধিক যাত্রী। রবিবার ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটে।একিই ব্রিজ থেকে ওঠা এবং নামায় ব্যাপক ভিড় হয়ে যায় ৪নম্বর ব্রিজের ওপর। ফলে শুরু হয় ধাক্কাধাক্কি যার দরুন রবিবার ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটে বর্ধমান রেলস্টেশনে। যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সকলকেই তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (Bardhaman Hospital)ভর্তি করা হয়েছে।

জানা যায় শনিবার সন্ধ্যায়, ৫ টা ১৫-২০নাগাদ বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি গামী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। একই সময়ে ৪ নম্বর লাইনে মেল ট্রেন এবং ৬ নম্বর লাইনে রামপুরহাটগামী ট্রেন ঢুকে পড়ে। একসঙ্গে তিন চারটে ট্রেন আসায় এবং ঘোষণা হওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী।রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।বর্ধমানের স্থানীয় তৃণমূল বিধায়ক (TMC MLA)অভিযোগ করেন রেলের কর্তাদের অব্যবস্থা দরুন প্রায়শই বর্ধমান জংশন স্টেশনে দুর্ঘটনা ঘটছে। রবিবারও অত্যাধিক ভিড়ের চাপে ৮ জন গুরুতর আহত হন। একজনের পায়ে আঘাত গুরুতর। আহতদের মধ্যে অনেকেই স্থানীয়। বাকিদের বুকে চোট লেগেছে।কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

অনেকেই অভিযোগ করতে থাকেন ভিড়ের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেরিতে এলেও একই সময় যে দুটি ট্রেন অপর দুটি প্ল্যাটফর্মে আছে সেই সময় ঘোষণা করে দেওয়ায় যাত্রীরা অতি দ্রুত চার নম্বর প্ল্যাটফর্মে নামতে গেলে এই অঘটন ঘটে। সকলেই রেলের অব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছেন। আহতদের মধ্যে একাধিক মহিলা ও রয়েছেন। বয়স্ক যাত্রীরা রয়েছেন আহতদের তালিকায়। রেলের পক্ষ থেকে আহত যাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলে জানানো হয়েছে। পরে বিশাল সংখ্যক পুলিশ বর্ধমান স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ