উৎসবের মরশুমে ড্রোনে নজরদারি সাঁতরাগাছি ব্রিজে

পুলিশ সূত্রে খবর, বড়দিনের মরশুমে সাঁতরাগাছি ব্রিজে চালানো হবে ড্রোন দিয়ে নজরদারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত সময়ের আগেই খুলে গিয়েছে সাঁতরাগাছি ব্রিজ (SANTRAGACHI BRIDGE)। খোলার কথা ছিল বছরের শেষদিনের আগে। তবে তার ৮ দিন আগেই খুলল ব্রিজ। বড়দিনের আগে বড় উপহার দিল রাজ্য। খ্রিস্টমাস উইক উৎসবে এই ব্রিজ দিয়ে বিনা ঝঞ্ঝাটে যাতায়াতে থাকল না আর কোনও বাধা। ইতিমধ্যেই রাজ্যের উদ্যোগে চলছে খ্রিস্টমাস ফেস্টিভ্যাল। এই সময়ে নিরাপত্তা নিয়ে আরও সতর্ক পুলিশ-প্রশাসন। বিশেষ নজর থাকছে সাঁতরাগাছি ব্রিজে।

শুক্রবার ব্রিজ খোলার পরে সেই ব্রিজ পরিদর্শনে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার (POLICE COMMISSIONER)  প্রবীণ কুমার ত্রিপাঠী। চকোলেট বিলি করেন যাত্রী, বাস ড্রাইভার, কন্ট্রাক্টর এবং কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মেরামতির জন্য আংশিক বন্ধ ছিল ব্রিজ। যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে সেই কাজ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে ব্রিজ আংশিক বন্ধ থাকার কারণে যানজট হত। এবার থেকে আর সেই দুর্ভোগ পোহাতে হবে না।

এদিন পুলিশ কমিশনার বলেন, এই কয়েকদিন যাত্রীরা সহযোগিতা করেছেন। বিশেষ দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করেছেন পুলিশকর্মীরা। তাই সকলকে ধন্যবাদ জানিয়েই বড়দিনের আগে সকলের হাতে তুলে দেওয়া হল চকোলেট। 

বড়দিনের (CHRISTMAS DAY) সময়ে খ্রিস্টমাস ফেস্টিভ্যাল দেখতে এবং কলকাতার বিভিন্ন চার্চ দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। জনজোয়ার হয় পার্কস্ট্রিটে। ব্যস্ততম সাঁতরাগাছি ব্রিজে যানবাহন চলাচল বেড়ে যায় আরও কয়েক গুণ। সেই সময়ে যাত্রী নিরাপত্তা এবং যে কোনও ধরণের দুর্ঘটনা রুখতে তৎপর পুলিশ। নজর দেওয়া হচ্ছে যানজটের জন্য যাতে যাত্রী ভোগান্তি না হয় সেদিকেও। পুলিশ সূত্রে খবর, এই উৎসবের মরশুমে ব্রিজে চালানো হবে ড্রোন দিয়ে নজরদারি।

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর