ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গে শীতে বাধা, রাতে বাড়বে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের পথে ফের বাধা। দক্ষিণ আন্দামান সাগর ও মালাক্কা স্ট্রেট এলাকায় ঘূর্ণাবর্ত নিন্মচাপে পরিণত হয়েছে। এই নিন্মচাপের জেরেই বাংলায় বাড়বে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও মালাক্কা স্ট্রেট এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ২৯ নভেম্বর বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ।

কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। অতি গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার পয়লা ডিসেম্বর। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নামটি দিয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । সকালের দিকে কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে। জেলায় জেলায় তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তনও হবে না।

তাই আগামী পাঁচ-সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…