জামবনিতে চিল্কিগড়ে ডুলুং নদী বইছে রাস্তার ওপর দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সাথে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ডুলুং নদীতে(Dulung River) জল বাড়ছে। যার ফলে জামবনি ব্লকেরচিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল জলের স্রোত বইছে। সেই জন্য যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামের(Jhargram)।

তাই ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে, যার ফলে চিল্কিগড়ে ওই নদীর উপর থাকা কজওয়ে টি জলে ডুবে যায়। যার দরুণ জামবনি ব্লকের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি চিলকিগড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের । স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায়। মাঝারী বৃষ্টির সম্ভাবনা বেশি।বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি ক্রমশ পশ্চিমের দিকের জেলাগুলিতে বাড়বে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার।

উত্তরবঙ্গেও(North Bengal) বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। তারপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ওপরের দিকের পাঁচ জেলাতে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে জারি থাকবে। অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে