মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর আগেই সুখবর। মাদারিহাট থেকে চালু হতে চলেছে পর্যটকদের জন্য একদিনের ডুয়ার্স প্যাকেজ। রবিবার মাদারিহাট ট্যুরিস্ট লজ থেকে শুরু হয়ে গিয়েছে এই প্যাকেজ। তাও আবার সাধ্যের মধ্যেই। এই প্যাকেজের জন্য মাথা পিছু খরচ ৯৯৯ টাকা। তাই পুজো ছুটিতে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন  ডুয়ার্স থেকে। জানা গিয়েছে, রবিবার থেকে  ১৬ সিটের দুটো এসি বাস এই প্যাকেজ ট্যুরে চালানো হচ্ছে।

এই প্যাকেজে কী কী মিলবে সুবিধা?

মাদারিহাট  থেকে বাসে করে  ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা ভিউ পয়েন্ট, রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার ভিউ, মাঝের ডাবরি চাবাগান ও সিকিয়াঝোরা পার্কে ঘুরতে যেতে পারবেন। শুধু তাই নয় ৯৯৯ টাকায় মিলবে দুপুরের খাবারও । আর এই  বাসে করেই আবার মাদারহিট ফিরেও আসা যাবে। একথায় পুজোর আগে এই প্যাকেজ শুরু হতে আনন্দিত ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকেরা।

উল্লেখ্য, এদিন এই প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। উদ্বোধনের পর তিনি জানান, ‘গাড়ি ভাড়ার কারণেও অনেক পর্যটক আমাদের জেলার পর্যটন স্থানগুলো ঘুরতে পারেন না। তাই জেলার বিভিন্ন পর্যটকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।‘ আর তাতেই খুশি পর্যটকেরা।

ছেলে বন্দি বাংলাদেশের জেলে, ১০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজো বন্ধ রাখল পরিবার

আটক হওয়ার মুহূর্ত থেকেই অভিযুক্তকে আদালতে হাজির করার ২৪ ঘন্টার সময় শুরু, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতারি পরোয়ানায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন পরীমনি

মৃত্যুর পরেও সঙ্গ পেতে মায়ের কবরের পাশেই নিজের কবর খুঁড়ে রাখল সন্তান

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জোর মুখ্যমন্ত্রীর, কমছে সরকারি কর্মীদের ছুটি

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!