জলপাইগুড়ির হোমে পূজিতা বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার ও নেপালের কিশোরদের তৈরি উমা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : ষষ্ঠীতে মায়ের বোধন দিয়ে শুরু হয় পুজো। সেই মতো রবিবার সকল পুজো মণ্ডপেই রীতি মেনে মায়ের বোধন হয়েছে। রাজ্যের সব জায়গায় মায়ের পুজো, কিন্তু জলপাইগুড়ির কোরক হোমে হয় অন্যপুজো। এখানে পেশাদার শিল্পী নয়, ছোট ছোট শিশুদের হাতেই প্রাণ পান মা। কুমোরটুলি থেকে প্রতিমা আনা হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার ও নেপালের এক দল কিশোরই প্রতিমা তৈরি করে।

জানা গিয়েছে, জলপাইগুড়ির কোরাক হোমে পিচবোর্ডের উপর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা প্রতিমার পুজো হয়। হোমের মধ্যেই ২ মাস ধরে কাঠের গুড়ো দিয়ে প্রতিমা গড়ে তুলেছে এই কিশোররা। প্রায় ২০ জনের একটি দল প্রতিমা তৈরি করেছে। বাকিরা পুজোর অন্যান্য দায়িত্বে রয়েছে। পরিবার কী, তা এরা জানে না। নিজেদের পরিবার নেই। কেউ পরিস্থিতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন, কেউ পরিত্যক্ত হয়ে জায়গা পেয়েছে এই হোমে।  মায়ের প্রতিমা গড়েই নিজেদের জন্মদাত্রীর ছোঁয়া পেতে চেয়েছে তাঁরা। সকাল-সন্ধ্যা রুটিন মেনে চলার সঙ্গে সঙ্গে হোমের জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করেছে কর্তৃপক্ষ। প্রশাসনের সাহায্যে জলপাইগুড়ির ওই সরকারি হোমের আবাসিকদের হাতের কাজ শেখানো থেকে ছবি আঁকার সুযোগ করে দেওয়া হয়েছে।

হোমের সুপার জানিয়েছেন, যাঁরা এবার প্রতিমা গড়েছে, তারা এর আগে কোনও দিন দুর্গাপুজো দেখেনি। কিন্তু তাঁরা নিজের মনের ভাবনা থেকে দেবীমূর্তি তৈরি করা হচ্ছে। নিজেদের ভাবনাকে শিল্পের আকারে ফুটিয়ে তুলেছে সামান্য জিনিস দিয়েই। মায়ের এই মূর্তি অত্যন্ত প্রশংসা পেয়েছে। পুজো এরা যাতে ভালভাবে কাটাতে পারে সেই জন্য সমস্তরকম ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। পুজোতে ভাল খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তবে পুজো হওয়ার কারণে নিরামিষ খাওয়ানো হয়েছে। পোলাও, ফ্রায়েড রাইস, পনির, চাটনি, মিষ্টি খাওয়ানো হয়েছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ