পুজো শেষ হয়েও শেষ হয় না তিস্তা পারে

এরপর আগামী বৃহস্পতিবার তিস্তা পারের মহারাজ ঘাটে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদীয়ার পর ভান্ডানী, ভান্ডানীর পর এবার সিদ্ধ বাড়ির দুর্গাপুজোয় মাতলো জলপাইগুড়ি রংধমালি এলাকার মানুষ।

জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত পাতকাটা গ্রামপঞ্চায়েতের রংধামালির মোড়ল পাড়ায় সিদ্ধ বাড়ির একদিনের দুর্গাপুজোকে কেন্দ্র করে রবিবার উৎসব উদ্দিপনা দেখা গেল পরিবারের সদস্য সহ এলাকাবাসীদের মধ্যে।

এদিন সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল পুজোর তোরজোর। নিয়ম মেনেই পুজো শেষ করতে হবে বলে একদিকে যেমন নজরদারি চালিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্য সুশান্ত রায়, ভূপতি রায়েরা। অন্যদিকে করোনার কারণে এবার পুজো উপলক্ষে মিলন মেলা না হলেও এলাকার মানুষের উৎসাহের খামতি নেই পাতকাটা, রংধামালি এলাকার বাসিন্দাদের। এদিন জলপাইগুড়ির পাতকাটার রংধামালির মোড়ল পাড়ায় সিদ্ধ বাড়ির একদিনের দুর্গাপুজোকে কেন্দ্র করে এমনই চিত্র দেখা গেল ।

কথিত আছে একশো বছরের বেশি সময় আগে স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন এই এলাকার ততকালীন জমিদার সিদ্ধিনাথ রায়। সেই সময় অর্থিক অবস্থা স্বচ্ছল থাকায় তার করা এই পুজো ওই এলাকায় ছড়িয়ে পরেছিল। বংশ পরম্পরায় সেই পুজোর ধারা এখন ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। যেহেতু এই পুজো সিদ্ধিনাথ বাবুর শুরু করা সেই কারনে বর্তমানে এই পুজো সিদ্ধ বাড়ির পুজো বলেই এলাকায় পরিচিত।

এদিন পরিবারের সদস্য সুশান্ত রায় বলেন এবছর ১০২তম পুজো। প্রতিবছরই হয়। লক্ষীর পরের রবিবার এই পুজো হয়। পরিবারের সবাই কর্মসূত্রে বাইরে থাকে । পুজোর সময় আসে সবাই মিলে মিশে আনন্দ মেলায় পরিনত হয়।

এখানেই শেষ নয়। এরপর আগামী বৃহস্পতিবার তিস্তা পারের মহারাজ ঘাটে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি