শুক্রবার প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। প্রতিদিন গড়ে দু’লক্ষ করে বিবেচনা দিন নামে নিষ্পত্তি হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সাপ্লিমেন্টারি (Supplementary )তালিকা বের হবে শুক্রবার। আগে থেকে কাজের গতি বেড়েছে যথেষ্ট। ভোটগ্রহণের আগেই সব নামে নিষপত্তি হয়ে যাবে এমনটাই মনে করছে কমিশন। কমিশন সূত্রে খবর বুধবার পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এস আই আর এর সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে পূর্ণ তালিকা এখনো প্রকাশ হয়নি। শুক্রবার যে ‘সাপ্লিমেন্টারি’ তালিকা প্রকাশিত হবে সেখানে দুটি কলম থাকবে। একটি কলমে থাকবে এডিশন(Addition) অর্থাৎ নাম যোগের বিষয়টি এবং অপরটিতে থাকবে ডিলিটেড(Deleted) অর্থাৎ যাদের নাম বাদ গেছে সেই বিষয়টি। কমিশন সূত্রে খবর শুক্রবার প্রথম তালিকা প্রকাশিত হবে ।

তারপর প্রতি সপ্তাহে শুক্রবার সংশোধিত তালিকা বের করবে কমিশন। এদিকে রাজ্যের মন্ত্রী শশী বাজার নাম বিবেচনাধীন তালিকা ছিল। উত্তর কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যে বিচার বিভাগীয় আধিকারিকদের কাছে তার নাম যাতে নিষ্পত্তি করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন শশী পাঁজা। বুধবার কমিশন সূত্রে জানা গিয়েছে মন্ত্রীর নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। অন্যদিকে, ভোটের কাজের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ৪৭৮ জন পর্যবেক্ষককে নতুন করে নিয়োগ করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক রয়েছে। এই সমস্ত পর্যবেক্ষক ভিন রাজ্য থেকে রাজ্যে আসতে শুরু করেছে বুধবার থেকে। কমিশন জানিয়েছে শুধু ভোট গণনা কেন্দ্র নয়, বুথ সংলগ্ন এলাকাতে ভোটারদের হুমকি, ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে ফের পুন: নির্বাচন হতে পারে ।

ছাপ্পা ভোট, অশান্তি, বুথ দখলের মত ঘটনা বরদাস্ত করবে না কমিশন। গত ১৫ মার্চ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। ২৩ এপ্রিল ১৫২আসনে ও ২৯ এপ্রিল ১৪২ আসনে পশ্চিমবঙ্গে ভোট হবে। ফল প্রকাশিত হবে ৪ মে। গত ২৮ ফেব্রুয়ারি কমিশন দেওয়া সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছে। তাতে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম যজ্ঞ হিসেবে গণ্য হয়েছে। বিবেচনা দিন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে বিবেচনা দিন যাদের নামের তালিকা থেকে বাদ গেছে তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবে।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ