সাত সকালে চিৎকার, গণেশ চতুর্থীর পরদিনই শালবনির জঙ্গলে উদ্ধার মৃত হস্তি শাবক

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থীর পরদিনই মর্মান্তিক মৃত্যুসংবাদ। শালবনির জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক হস্তি শবকের দেহ। বৃহস্পতিবার সাত সকালে দুঃসংবাদটি এল। শাবকের দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদফতর।

সূত্রের খবর, মেদিনীপুর বন বিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের কাছে শালবনি ব্লকের মিরগা জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক হস্তি শাবকের দেহ। হাতি শাবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। কোনো দুর্ঘটনা ঘটেছে, নাকি কিছু খেয়ে মৃত্যু হয়েছে, সেটা স্পষ্ট হবে।

সূত্রের খবর, বুধবার রাতে প্রায় ৪০-৫০  টি হাতটি শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের মাঠে ঘুরছিল। এদিন সকালে ওই দলটি মিরগা জঙ্গলে ঢোকে। সেই দল থেকে একটি হাতি দলছুট হয়ে গিয়ে মিরগা জঙ্গলেই মারা যায়। কিন্তু ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সাত সকালে হাতিদের একত্রিত চিৎকার শুনতে পেয়েছিলেন। হাতিরা এমনি শান্তিপ্রিয় প্রাণী। ধীর স্থির। কিন্তু স্থানীয়রা এদিন হাতিদের একসঙ্গে চিৎকার শুনতে পেয়েছিলেন। কোন দুর্ঘটনা ঘটলে বা বড় কিছু ঘটলে তবেই  এইভাবেই চিৎকার করে হাতিরা। ওই চিৎকার শুনেই বিপদ হয়েছে বুঝতে পরে বনদফতরের কর্মীরা জঙ্গলে গিয়ে শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেশি খাবার খেয়ে ফেলার কারণে সব হাতি শাবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। শাবকটির বয়স আনুমানিক আড়াই-তিন বছর হতে পারে বলেও মনে করছেন আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার।

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক