নার্সের সাথে সহবাস করে ১৫ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা, কাঠগড়ায় শিয়ালদহ স্টেশনের ভুয়ো ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি হাসপাতালে নার্সের কর্মরত যুবতীর বিবাহে জন্য এক অনলাইন পোর্টালে বিজ্ঞাপন দিয়েছিল পরিবার। সেটা দেখে যোগাযোগ করে ওই ব্যক্তি। পরিচয় দেয় শিয়ালদহ স্টেশনের ম্যানেজার হিসেবে। এরপর শুরু হয় বিয়ের কথা। অভিযোগ, নার্সের সাথে একাধিক  বার সহবাস করেছে ওই ব্যক্তি। সেই সঙ্গে আরও অভিযোগ, পরিবারের লোককে রেলের চাকরি এবং ওই যুবতীকে রেলের চাকরি করে দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে যায় ওই যুবক। এবার সেই নিরিক্ষে পুলিশের দারস্থ হলেন নার্স। 

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী দাবি করেন, আমার বিয়ের জন্য চলতি বছরে পুজোর সময় একটি অনলাইন পোর্টালে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তা দেখে অভিযুক্ত যুবক আমাদের সঙ্গে যোগাযোগ করে। নিজেকে শিয়ালদহ স্টেশনের ম্যানেজার পরিচয় দেয়। এক সপ্তাহের মধ্যে আমাদের বাড়ি আসে। পরিবারের লোকজনের সঙ্গে পাকা কথাও বলে। বিয়ের রেজিস্ট্রির জন্য আমার ছবি, আধার, প্যান, ভোটার কার্ড নিয়ে যায়। এরপর হঠাৎ একদিন কলকাতা এলাকায় আমি যে বেসরকারি হাসপাতালে কাজ করতাম সেখানে যায়। সে জানায়, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে। তার বাবার শরীর খারাপ। চিকিৎসার প্রয়োজনে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। পরে কলকাতায় ফ্ল্যাট কেনার নামে আমার কাছ থেকে এক লক্ষ টাকা নেয়। তারপর ওই বেসরকারি হাসপাতালের কাজে আমাকে রেজিগনেশন দেওয়ায়। রেলের হাসপাতালে চাকরি করে দেবে বলে আরও দু’লক্ষ টাকা নেয়। পরে আমার এক আত্মীয়কে রেলে চাকরি করে দেবে বলে তাঁর কাছ থেকেও ১১ লক্ষ টাকা নেয়। শুধু তাই নয়, আমার দু’টি দামি স্মার্টফোন নিয়ে একটি ছোট ফোন দেয়। পরে জানতে পারি, মোবাইল দু’টি বিক্রি করে দিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ভাড়া নিয়ে আমার সঙ্গে একাধিকবার সহবাস করেছে। গত নভেম্বর মাসের শেষের দিকে বেসরকারি হাসপাতালের কাজ ছাড়িয়ে বেডিং নিয়ে আমাকে জয়পুরে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে যায়। তারপর থেকেই মোবাইল বন্ধ। আর যোগাযোগ করা সম্ভব হয়নি। 

সেই সঙ্গে ওই যুবতীর আরও অভিযোগ , যোগাযোগ করতে না পারায় আমার সন্দেহ হয়। তারপর যেসব অ্যাকাউন্টে সে টাকা লেনদেন করেছে তার সূত্র ধরে জানতে পারি, অভিযুক্ত আমাকে ভুয়ো পরিচয় দিয়েছিল। এমনকী, তার নাম ও বাড়ির ঠিকানাও ভুয়ো। সে আমাকে বর্ধমানে বাড়ি বলে জানিয়েছিল। পরে জানতে পারি, তার আসল বাড়ি বীরভূম জেলায়। তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। চরিত্র খারাপের কারণে উনি ডিভোর্সের মামলা করেছেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। শুধু তাই নয়, ওর স্ত্রীর কাছে জানতে পেরেছি, এর আগে সে আরও দু’টি মেয়েকে ঠকিয়ে বিয়ে করেছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। 

 

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি