কালীপুজো হলেও, অযত্নে পড়ে সাধক কমলাকান্তের ভিটে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানের কালনার বিদ্যাবাগীশ পাড়া বাংলার বিশিষ্ট কালী সাধক কমলাকান্তের জন্মভিটে। কালীপুজোর দিনে মহা সমারহে মায়ের পুজো হয়। কিন্তু সারাবছর যেন অবহেলাতেই পড়ে থাকে কমলাকান্তের কালী মায়ের ভিটে। কালনার বিদ্যাবাগীশ পাড়া বাংলার বিশিষ্ট মাতৃসাধক কমলাকান্তের জন্মভিটে। পর্যটকেরাও কমলাকান্তের ভিটে দর্শনে এসে হতাশ হয়ে ফিরে যান।

কয়েক শত বছর আগে কালনার বিদ্যাবাগীশ পাড়ায় ভট্টাচার্য বাড়িতে মহামায়া দেবীর গর্ভে জন্ম নেয় এক শিশু। বাবার নাম মহেশ্বর ভট্টাচার্য। পরবর্তীকালে এই শিশুই হয়ে ওঠেন মা কালীর সাধক বিখ্যাত কমলাকান্ত ভট্টাচার্য। শিক্ষা দীক্ষার জন্যে কালনার টোলে ভর্তি হন তিনি। সেখানে পঠনপাঠন শেষ করে বাবা মহেশ্বর ভট্টাচার্যের মামারবাড়ি বর্ধমানের চাননা গ্রামে চলে যান তিনি। 

কমলাকান্ত ছোটবেলা থেকেই মা কালীর ভক্ত। ছোট থেকেই তিনি মা কালীকে নিয়ে অসংখ্য গান লেখেন। পরে তিনি বর্ধমান মহারাজার সভাকবি হিসেবে নিযুক্ত হন। তিনি একাধারে যেমন উচ্চ স্তরের কবি, তেমনই উচ্চ স্তরের মাতৃ সাধকও। তাঁর গান গাইতেন স্বয়ং রামকৃষ্ণ। এহেন কবি ও সাধক কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম ভিটে এখন অবহেলায় পড়ে। তাঁর জন্ম ভিটেয় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি মন্দির গড়ে উঠেছে মাত্র। সেই মন্দিরেই তিনবেলা চলে পুজো পাঠ।

মাতৃ সাধকের ভিটে দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান দূর দূরান্তের বহু পর্যটক। ভিটেকে বাঁচাতে ও এবং জরুরি উন্নয়ন করতে স্থানীয় বাসিন্দারা এখন সরকারি সহযোগিতার অপেক্ষায় আছেন। এখন দেখার যৌথ উদ্যোগে কবে এই ভিটে নতুন রূপে নির্মিত হয়।

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর