এই মুহূর্তে

প্রতি বছর পুজোয় ফেরেন দেশে, এবার কি হবে? চিন্তায় সিউড়িতে কর্মরত নেপালের চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: জন্মভূমি নেপাল হলেও কর্মভূমি এই বাংলায়। জ়েন জি বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। চলেছে গুলি, মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেপালিদের মধ্যে নিজেদের পরিবার নিয়ে বাড়ছে উদ্বেগ। চিকিৎসক দিবেশ মারাসিনি যার জন্মভূমি নেপালের পোখরা সংলগ্ন গুলমিতে তাঁর রাতের ঘুম উড়েছে পরিবারের কথা ভেবে। তিনি কর্মসূত্রে থাকেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে। দেশের যা পরিস্থিতি তাতে পুজোর ছুটিতে বাড়ি যেতে পারবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

দিবেশ মারাসিনি ২০০৬ সালে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছেন। তার পর চিকিৎসক হয়ে সিউড়িতে কর্মসূত্রে প্রায় নয় বছর ধরে রয়েছেন। তিনি বর্তমানে বসাবাদ করেন ডাঙালপাড়ায়। তবে তাঁর পরিবারের অনেক থাকেন নেপালে। বর্তমানে তিনি বাংলায় থাকলেও তাঁর মন পরে রয়েছে দেশ নেপালে কারণ সেখানে যে আছেন পরিবারের সদস্যরা। চিকিৎসক জানিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। দিবেশ নেপালে থাকা বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পাঁচ দিন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেই জানিয়েছেন চিকিৎসক। দিবেশ মারাসিনি প্রতি বছর পুজোতে বাড়ি ফিরে যান, তবে এবারে যা পরিস্থিতি সেখানে এবারে কি হবে তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন তিনি।

নেপাল জুড়ে চলছে কার্ফু। সেনাবাহিনী গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। চিকিৎসক জানিয়েছেন প্রতিদিনই তাঁর নেপালে থাকা পরিবারের সদদ্যদের সঙ্গে কথা হয় কিন্তু এই সমস্যা সূত্রপাতের পর পাঁচ দিন কারও সঙ্গে কথা হয়নি বলেই জানিয়েছেন। তবে বুধবার সকলের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। এতেই কিছুটা স্বস্তি পেয়েছেন চিকিৎসক। নিজের দেশের ঘটনা প্রসঙ্গে দিবেশ বলছেন, নেপালের মানুষরা ভারত বিদ্বেষী নয়, নেতা-মন্ত্রীদের দুর্নীতি, বেকারত্ব আন্দোলনের অন্যতম কারণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ