ফালাকাটার এই পুজো মণ্ডপে প্রবেশ করলেই শোনা যাবে ‘টিক টিক’ শব্দ

Share:

নিজস্ব প্রতিনিধি,ফালাকাটা: সময়ের গুরুত্ব বোঝাতে এবারের দুর্গাপুজোয় অন‍্যরকম ভাবনা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের(Falakata Muktipara Unit)।এবারে তাদের পুজোর থিম সময় কখনও ফিরে আসে না।ইদুঁর দৌড়ের জীবনে সময়ের অভাব সর্বত্র।আবার অনেকক্ষেত্রে দেখা যায় উল্টো ছবি।অফুরন্ত সময় থাকার পরেও অনেকেই তার সদব‍্যবহার করেন না।

যার ফলে সময় অপচয় হয়।ঘড়ির কাঁটা ধরে রাখার সামর্থ কারোর নেই।এই বার্তাগুলিকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন পুজো কমিটির সদস‍্যরা।তারজন‍্য এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে পুজো মন্ডপ।বর্তমানে জোরকদমে চলছে প্রস্তুতি।ঘড়ি (Clock)সহ থার্মোকল, প্লাইউডের নানান উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মন্ডপটি।এই মন্ডপজুড়ে থাকবে নানান ধরনের ঘড়ি।এই মন্ডপে প্রবেশ করলেই শোনা যাবে ঘড়ির টিকটিক শব্দ।পুজো কমিটির পক্ষ থেকে অভিজিৎ রায় জানান,”জীবনটা খুব অল্প সময়ের মধ‍্য দিয়ে অতিবাহিত করি আমরা।সময়ের গুরুত্ব অপরিসীম।

এই থিম দেখার পর দর্শনার্থীরা সময়কে সঠিক কাজে ব‍্যবহার করবে বলে আমরা আশাবাদী।”অতএব সাময়িক সময়ের দুনিয়ায় এবার আলিপুরদুয়ার জেলার এই ফালাকাটার পূজা মন্ডপটি যে সকলের নজর কাড়বে তা বলা যেতেই পারে। সমাজের কাছে এক বড় বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম গড়ে তুলছেন এই ক্লাবের সদস্যরা। কারণ কোথায় বলে, ‘সময় বড় বেইমান, চলে গেলে আর ফিরে আসে না’।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়