পথ দুর্ঘটনায় সুজয়কে হারিয়ে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার হাওড়ার বাগনানে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান স্থানীয় থানার এস আই সুজয় দাস। সোনারপুর থানা থেকে বছর খানেক আগে বাগনানে পোস্টিং হন সুজয়। আচমকা পথ দুর্ঘটনায় সুজয়ের মৃত্যু হওয়ায় স্বভাবতই বাক্যহারা পরিবারের সদস্যরা।

এদিন সকাল ৬টা নাগাদ দুঃসংবাদটি আসে বেলুড়ে সুজয়ের বাড়িতে। সঙ্গে সঙ্গে বাগনানের উদ্দেশ্যে রওনা দেন সুজয়ের পরিবারের সদস্যরা। বেলুড়ের বাসিন্দা সুজয় দাসের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও তাঁর দুই সন্তান। আচমকা স্বামীর চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না সুজয়ের স্ত্রী। স্বামীর অবর্তমানে কীভাবে সংসার চালাবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুজয়ের স্ত্রীর কাছে।

সুজয়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০০৩ সালে রাজ্য পুলিশে চাকরি পেয়ে দীর্ঘদিন কনস্টেবল পদে বহাল ছিলেন সুজয় দাস। পরবর্তীকালে তিনি সোনারপুরে পোস্টিং পান। বছর খানেক আগে বাগনান থানায় বদলি হন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন সুজয়। পেশার বাইরে তিনি ক্রিকেট খেলতেন।

উল্লেখ্য, বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। লরির ধাক্কায় প্রাণ হারান সুজয় দাস। সুজয়ের পাশাপাশি প্রাণ হারান হোম গার্ড পলাশ সামন্ত। সুজয়, পলাশের পাশাপাশি আহত হন দুই কনস্টেবল অলোক বর ও সুকদেব বিশ্বাস। ঘাতক লরিটি পুলিশের ওই টহলরত গাড়িতে ধাক্কা মেরে চলে যায়। এই ঘটনায় পুলিশের টহলরত গাড়ির চালক বক্কর আলিও আহত হয়েছেন। আহত তিন জন শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে