প্রভিডেন্ট ফান্ডে বছরে ৫ লক্ষ টাকার বেশি জমা নয়, জারি নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বদলে গেল জেনারেল প্রভিডেন্ট ফান্ড ( জিপিএফ )  তহবিলের নিয়ম। এবার থেকে সরকারি আর্থিক অনুদানে চলা বিভিন্ন প্রতিষ্ঠান-সংস্থার কর্মী, শিক্ষকরা জিপিএফ  তহবিলে ৫ লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না। ইতিমধ্যেই এই মর্মে রাজ্যের অর্থদপ্তরের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

চলতি বছর থেকেই কার্যকর হতে চলেছে জিপিএফ তহবিলের নিয়ম। যাদের  সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হয় তাদের জন্য মূলত থাকছে এই নিয়ম । এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী, আধিকারিকরা জিপিএফ তহবিলে বছরে ৫ লক্ষ টাকার বেশি জমাতে পারবেন  না। শুধু তাই নয় যাদের  জিপিএফ তহবিলে দেওয়া টাকা ৫ লক্ষ হয়ে গিয়েছে তাঁদের বেতন থেকে এই খাতে আর কোন টাকা কাটা হবে না।  কেন্দ্রীয় সরকার এই নিয়ম কার্যকর হওয়ায় প্রতিটি রাজ্যে শুরু হতে চলেছে জিপিএসের নয়া নিয়ম।

উল্লেখ্য, প্রত্যেকটি রাজ্যসরকারের  কর্মীকে মূল বেতনের ন্যূনতম ৬ শতাংশ হারে টাকা কেটে জিপিএফ তহবিলে জমা করা বাধ্যতামূলক। তা চাইলে এনারা বাড়াতেও পারেন। তবে এবার থেকে তহবিলের মধ্যে টাকা রাখলেও তা ৫ লক্ষ টাকার বেশি রাখতে পারবে না। বলা বাহুল্য, বর্তমানে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের তুলনায় জিপিএফ তহবিলে সুদের পরিমাণ বেশি পাওয়া যায়। সেইজন্য সরকারি আধিকারিকেরা এই তহবিলে টাকা রেখে থাকেন। তবে এবার এই  নতুন নিয়মকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী । তিনি বলেন,’ এতে সমতা এল। শিক্ষক, সরকারি কর্মী সবার বেতনের টাকা সরকারি ট্রেজারি থেকে আসে। তাই দু’রকম নিয়ম থাকা ঠিক নয়।‘

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন