অর্থাভাবে থমকে চিকিৎসা, মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক : পড়াশোনায় অত্যন্ত মেধাবি। দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনাও করেছে সে। কিন্তু এখন এক অসম লড়াইয়ে নেমেছেন বছর ২৫-র সুপ্রিয়া মণ্ডল। মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন তিনি। চিকিৎসার খরচ চালাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার।

ছোটবেলা থেকেই দারিদ্র নিত্যসঙ্গী। বাবা অজিত কুমার মণ্ডল পেশায় দর্জি। সামান্য আয়ের মধ্যেই মেয়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে লড়াই চালিয়েছেন তিনি। এমএসসি পাস করেছেন সুপ্রিয়া। কিন্তু আচমকাই জীবনে নেমে এসেছে অন্ধকার। হঠাৎই জানা গিয়েছে, সুপ্রিয়ার শরীরে বাসা বেঁধেছে মারণ ব্যাধি ক্যান্সার। এরপরই হাসপাতালে ছুটে চলেছেন তাঁরা। সংসারের সমস্ত বিক্রি করে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁরা। কিন্তু চিকিৎসার খরচ প্রায় লক্ষ লক্ষ টাকা। আর্থিক সঙ্কটের মুখে দাঁড়িয়েছে পরিবার। বাঁচার অদম্য ইচ্ছে নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে অসহায় পরিবার। সুপ্রিয়া ও তার পরিবার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। চিকিৎসার খরচ চালাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার।

পরিবার জানিয়েছে, প্রথমে পেটে ব্যাথা হত। চিকিৎসক দেখিয়ে মারণ রোগ ধরা পড়ে। পড়াশোনার পাশাপাশি টিউশানি করে পরিবারকে সাহায্য করত। বোম্বে টাটা হসপিটালে ৭ মাস চিকিৎসা চলেছে। তখন ভাল থাকলেও এখন শরীরে ছড়িয়ে পড়েছে রোগ। সর্বস্ব দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছেন। কিন্তু এখন অর্থের অভাবে কিছু করা সম্ভব হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন চিকিৎসা করানোর। ক্যান্সারের থার্ডস্টেজে রয়েছে বলে জানাল পরিবার।

তাঁরা আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে সাড়া মিলবে। শরীরে যে মারণ রোগ বাসা বেঁধেছে, তাঁকে প্রতিরোধ করতে খরচ কুলোতে পারছেন না। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের