হোয়াটস্যাপে ছাত্রীকে ‘অশ্লীল’ বার্তা শুভেন্দুর, এফআইআর দায়ের সাঁকরাইল থানায়  

মঙ্গলবার সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াটস্যাপে (Whatsapp) ‘অশ্লীল’ বার্তা পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আর সেই অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেন এক কলেজ ছাত্রী। মঙ্গলবার সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।

অশ্লীল ও কুরুচিকর ভাষায় কলেজ ছাত্রীকে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগকারিণী ওই ছাত্রীর দাবি, গত ১৪ নভেম্বর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বিনিময় করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। সেখানে ওই কলেজ ছাত্রী লেখেন, ‘‌গেট ওয়েল সুন’‌। আর তাতেই চটে যান নন্দীগ্রামের বিধায়ক। এরপর ওই ছাত্রীকে কুরুচিকর অশ্লীল ভাষায় হোয়াটসঅ্যাপে আক্রমণ করেন শুভেন্দু। বিষয়টি সাইবার ক্রাইম বলে দাবি ওই ছাত্রীর। আর তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে অভিযোগকারিণী ওই কলেজ ছাত্রী যুব তৃণমূল কংগ্রেস কর্মী। বিষয়টি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হয়েছেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্র এবং সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালও। মঙ্গলবার সাঁকরাইল থানায় তৃণমূল কংগ্রেসের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পাশাপাশি তাঁর এমন আচরণের তীব্র নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা শুভেচ্ছা জানাতে যান রাজ্যের বিরোধী দলনেতাকে। হাতে গেট ওয়েল সুন কার্ড ও গোলাপ ফুল নিয়ে তাঁরা নন্দীগ্রামের বিধায়কের বাড়ির সামনে হাজির হয়েছিলেন। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালত নির্দেশ দিয়েছিল, বিরোধী দলনেতার বাড়ির সামনে কোনও জমায়েত করা যাবে না। এরপর হোয়াটস্যাপে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠান রাজ্যের শাসকদলের ছাত্র যুবরা। শুভেন্দুকে শুভেচ্ছাবার্তা পাঠান ওই ছাত্রীও। কিন্তু তা মেনে নিতে পারেননি নন্দীগ্রামের বিধায়ক। প্রতিক্রিয়ায় পাল্টা ওই ছাত্রীকে ‘অশ্লীল’ বার্তা পাঠান।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত