মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য  করায়  দিলীপের বিরুদ্ধে দায়ের FIR  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রচারে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে আক্রমণ করায় আরও বিপাকে পড়ল দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলার জন্য দিলীপের নামে দায়ের হল এফআইয়ার।  দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এক মহিলা। আর যিনি এই অভিযোগ করেছেন তিনি হলেন দিলীপের নির্বাচনী কেন্দ্র  দুর্গাপুরেরই বাসিন্দা।  

অন্যদিকে কুমন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী দিলীপ ঘোষকে  কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। ভোট প্রচারে বেরিয়ে মঙ্গলবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে সকালের হাঁটাহাঁটি শেষে স্যাঙাতদের নিয়ে চায়ের আসরে মেতে উঠেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাপ’ তুলে আক্রমণ করেন ‘কুকথার শিরোমণি’ মেদিনীপুরের সাংসদ। ব্যঙ্গের সঙ্গে তিনি বলেন, ‘দিদি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি, বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।’ দিলীপের ওই ‘কুমন্তব্য’ নিয়ে তোলপাড় পড়ে যায়। বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে ওই কুকথা সম্প্রচার হওয়ার পরেই নির্বাচন কমিশনের তরফে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। নিন্দার ঝড় ওঠায় রাতেই বর্ধমান-দুর্গাপুরের দলীয় প্রার্থীকে শোকজ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

বুধবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিলীপের প্রার্থীপদ বাতিলের দাবি জানায় তৃণমূল প্রতিনিধিদল।অন্যদিকে, মমতার বিরুদ্ধে দিলীপের কুমন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠান পশ্চিম বর্ধমানের জেলাশাসক। সেই সঙ্গে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মন্তব্যের ভিডিও ক্লিপিংসও পাঠিয়ে দেন। ওই রিপোর্টের প্রেক্ষিতেই দিলীপকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়েছে কমিশন। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যেই জবাব জানাতে বলা হয়েছে। এই আবহেই দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইয়ার।

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাজিলের জনপ্রিয় ‘ব্রিগাদেইরো’, রইল রেসিপি

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের