হাবরায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত ২৫টি ঝুপড়ি, ব্যাহত ট্রেন চলাচল

বিধ্বংসী আগুনে (Fire) ভস্মীভূত ২৫টি ঝুপড়ি বাড়ি। বুধবার বিকেলে হাবড়ায় (Habra)  ১ নম্বর রেল গেট (Rail Gate) সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী আগুনে (Fire) ভস্মীভূত ২৫টি ঝুপড়ি বাড়ি। বুধবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় (Habra)  ১ নম্বর রেল গেট (Rail Gate) সংলগ্ন এলাকায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গৃহহীন শতাধিক মানুষ। রেললাইন সংলগ্ন এলাকায় আগুন লাগায় থমকে গিয়েছে ট্রেন চলাচল। শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন (Train) চলাচল আপাতত বন্ধ করা হয়েছে রেলের তরফে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Dumkal) একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবড়ায়  ১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় বস্তিতে প্রথম একটি ঝুপড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে আশেপাশের অন্যান্য বস্তিতে। প্রসঙ্গত এই এলাকায় ৫০টি ঝুপড়ি রয়েছে। ভয়াবহ আগুনে ইতিমধ্যে ২৫টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। গাগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও অন্যান্য পাত্রে জল নিয়ে নেভানোর চেষ্টা করেন তাঁরা। এরপর দমকল বাহিনীকে ঘটনার খবর দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। যদিও এই খবর লেখা পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।

অন্যদিকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা বনগাঁ শাখায়। হাবরা স্টেশনের আগে লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়। রেল যাত্রীদের মধ্য থেকে অনেকে নেমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এলে তারপর এই শাখায় ট্রেন চালানো সম্ভব হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, আগুন লেগেছে রেললাইন সংলগ্ন এলাকায়। সেই কারণে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিবে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড