বাজারে দেখলেই নাক সিঁটকান? এই দেশি মাছ খেলে কমবে বাতের যন্ত্রণাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামবাংলার খাল-বিল, পুকুর ও জলাশয়ে একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত দেশি মাছের নানা প্রজাতি। সেই তালিকায় অন্যতম ছিল পাকাল মাছ। পুষ্টিগুণে ভরপুর ও সুস্বাদু এই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। বাজারে সামান্য পরিমাণে উঠলেও তা চড়া দামে বিক্রি হয়। ফলে সাধারণ মানুষের পাতে এই মাছ এখন খুব একটা দেখা যায় না। এই পরিস্থিতিতে পাকাল মাছকে আবার গ্রামবাংলার জলাশয়ে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে , পূর্ব মেদিনীপুর জেলায় এই মাছের কৃত্রিম প্রজনন ও চাষ শুরু হয়েছে বলে । সিএডিসি দফতরের উদ্যোগে প্রায় দুই হাজার পাকাল মাছের কৃত্রিম প্রজনন সফল হয়েছে। সেই সদ্যোজাত মাছগুলিকে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। আর্টিমিয়ার লার্ভা ও পুকুরের প্রাকৃতিক খাদ্য খাইয়ে বড় করে তোলা হচ্ছে তাদের। পরে তিনটি আলাদা বড় করে তোলা হচ্ছে তাদের। পরে তিনটি আলাদা পুকুরে ছেড়ে চাষ শুরু হয়েছে।স্থানীয় বাজারে এই মাছের অভাব নিয়ে ক্রেতাদেরও আক্ষেপ রয়েছে। হলদিয়ার মাখনবাবুর বাজারে মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, আগে প্রায় প্রতিদিনই পাকাল মাছ পাওয়া যেত। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় অনেকেই নিয়মিত কিনতেন। কিন্তু এখন বাজারে খুব কম পাওয়া যায় এবং দামও অনেক বেশি।

চিকিৎসকদের মতে, পাকাল মাছ পুষ্টিগুণে ভরপুর। এতে ভিটামিন D, ভিটামিন E, ফসফরাস, আয়োডিন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার, পুকুর পরিষ্কার করতে রাসায়নিক ব্যবহারের মতো নানা কারণে এই মাছের প্রাকৃতিক বংশবিস্তার বাধাপ্রাপ্ত হয়েছে।মৎস্য গবেষকরা মনে করছেন, সরকারি উদ্যোগে যদি পাকাল মাছের চাষ সফল হয়, তাহলে আবারও গ্রাম বাংলার পুকুর-খালে ফিরে আসতে পারে এই হারিয়ে যাওয়া সুস্বাদু দেশি মাছ।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…