সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাঘের হানা সুন্দরবনে। জীবন বাজি রেখে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হলেন মৎস্যজীবী। এবারে আর সঙ্গীরা শেষ রক্ষা করতে পারলেন না। জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম রামপদ বর্মন (৪৫)। তিনি গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা । মঙ্গলবার সকালে তিনি সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তখনই বাঘের আক্রমণের মুখে পড়েন । 

জানা গিয়েছে প্রয়োজনীয় অনুমতি নিয়েই প্রতিবেশী দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রীকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে বাড়ি থেকে বের হয়েছিলেন রামপদ বর্মন। তাঁর সঙ্গীরা জানিয়েছেন, সুন্দরবনের গভীর অরণ্যে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ রামপদ’র উপর ঝাঁপিয়ে পড়ে । দক্ষিণরায়ের আকস্মিক হামলায় গুরুতর জখম হন। রামপদ সঙ্গী বাকি মৎস্যজীবীরা তাঁদের সঙ্গে থাকা লাঠি নিয়ে বাঘের সঙ্গে প্রাণপণ লড়াই করলে বাঘটি জঙ্গলে পালিয়ে যায়।  রামপদ গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৌকায় করে তুলে এনে দ্রুত গ্রামে এনে চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো যায়নি। 

আরও পড়ুন: চড়ছে পারদ! ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো  হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে । বন দফতর সূত্রে  জানা গিয়েছে বেআইনি ভাবে নয় জীবিকা নির্বাহের জন্য  প্রয়োজনীয় কাগজপত্র ও পারমিট নিয়েই সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন রামপদ ৷ এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় শোকপ্রকাশ করে জেলার মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৈধ অনুমতি নিয়েই জঙ্গলে প্রবেশ করেন মৃত ব্যক্তি । বন দফতরের নিয়ম মেনেই তাঁরা কাঁকড়া সংগ্রহ করছিলেন । হঠাৎ বাঘের আক্রমণে এই দুর্ঘটনা ঘটে । পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে। 

উল্লেখ্য, সুন্দরবনে কাঁকড়া বাঁ মাছ ধরতে গিয়েছে বাঘের হামলা নতুন নয়। তবুও জীবিকা নির্বাহের জন্য স্থানীয় মানুষ জীবন বাজি রেখেই ঘন জঙ্গলে বের হন। এই ঘটনার ঠিক ১০ দিন আগে  8 ফেব্রুয়ারি কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ যায় এক যুবকের ৷  পাথরপ্রতিমা ব্লকের কলস দ্বীপ সংলগ্ন এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই যুবক। র চোখের সামনেই বাঘ তাঁকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গিয়েছিল। 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা