মৎস্যজীবীদের ‘ব্যান পিরিয়ড’, মাছ ধরায় জারি নিষেধাজ্ঞা, আকাশ ছোঁয়া দাম বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি: সমুদ্রে চলছে ‘ব্যান পিরিয়ড’। এই সময়টা কোনও ভাবেই মাছ ধরা যাবে না! সমুদ্র ও নদীতে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় বাঙালির পাতে টান পড়েছে মাছের। পাশাপাশি, বাজারেও বাড়ছে মাছের দাম। মৎস্যদপ্তর ও দিঘা উপকূল এলাকার মৎস্যজীবীরা জানাচ্ছেন, আগামী ১৪ জুন থেকে মাছ ধরার মরশুম শুরু না হওয়া পর্যন্ত মাছের জোগান বাড়ার কোনও সম্ভাবনা নেই।

কাঁথি মৎস্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে সামুদ্রিক মাছের উৎপাদন হয়েছিল ৭৯ হাজার মেট্রিক টন। এখন ২০২৫-২৬ অর্থবর্ষের চূড়ান্ত পরিসংখ্যান তৈরি না হলেও এই পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে কাঁথি মৎস্য দপ্তর। আর এই বিপুল পরিমাণ মাছের জোগানের ঘাটতির কারণে টান পড়েছে বাঙালির পাতে। আপাতত কোল্ড স্টোরেজ আর ওডিশা ও কেরল থকে আমদানি করা সামুদ্রিক মাছ দিয়ে বাঙালির প্রিয় মাছের জোগান ঠিক রাখার চেষ্টায় ব্যবসায়ীরা।

বর্তমান সময়ে বেশিরভাগ ইলিশ মাছ ধরা হয় নদী ও সমুদ্রের মোহনায় বা অগভীর সমুদ্রে। ফলে প্রজননের জন্য সমুদ্র থেকে নদীতে আসার আগেই ধরা পড়ছে ইলিশ মাছ। ফলে ইলিশের শরীরে তৈরি হয় না ফ্যাটি অ্যাসিড। এছাড়াও দূষণের প্রভাব পড়েছে যার ফলে ইলিশ আগের তুলনায় স্বাদ হারাচ্ছে বলেই মত। দিঘা মোহনা, তাজপুর, শংকরপুর, মন্দারমণি ,শৌলা, জলধা,পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দফতরের বাড়তি নজরদারি ও মাইকিং। অনেক সময় দেখা যায় এই সময়ে অনেক ছোট মাছ ধরা হয়ে থাকে। এভাবে খোকা ইলিশ ধরা হলে, আগামী দিনে বড় ইলিশ পাওয়াই যাবে না। 

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর