দাঁতালের আতঙ্কে কাঁটা মেখলিগঞ্জ! লোকালয়ে ৫ হাতির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মেখলিগঞ্জ: জঙ্গল ছেড়ে খাবার খোঁজে মাঝে মধ্যেই লোকালয়ে হানা দেয় দাঁতালের দল। শস্যের খামার থেকে শুরু করে ঘরে ঢুকে খাবার দাবার সব তুলে নিয়ে যায় তারা। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্রই একই ছবি। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতে সাতসকালে হানা দিয়েছে দাঁতালের দল। শুক্রবার লোকালয়ে ৫টি হাতি দেখতে পেয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, এদিল সকাল উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গের কোট জঙ্গল থেকে পাঁচটি হাতি বেরিয়ে লোকালয়ে ঘুরে বেরাতে দেখা গিয়েছে। তাদের দেখেই চাঞ্চল্য থড়িয়ে পড়েছে। গ্রামবাসী হাতিগুলোকে দেখতে পেয়েই বনদফতরে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। বন দফতরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন, ঘটনাস্থলে বনকর্মীরা গিয়ে গোটা বিষয়টি নজরে রেখেছে। সাধারণ মানুষ যাতে ভয় না পান, তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমান সময়ে লোকালয়ে হাতির হানা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফসলের ক্ষতি করছে। মানুষ আতঙ্কে থাকছে। কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে? বৃহস্পতিবারও দাঁতালের আতঙ্ক দেখা গিয়েছে। হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে নাগরাকাটায়। সূূত্রের খবর, নাগরাকাটা ব্লকের লুকসান ভুট্টাবাড়ি বস্তি এলাকায় আচমকা ঢুকে পড়ে দলছুট এক দাঁতাল। হাতিটির গলায় রেডিয়ো কলার ছিল। তাতে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এক বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়াজ করতে থাকে সে। সেই আওয়াজ শুনে ঘুম ভেঙে দরজা খুলে সামনে গজরাজকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এক ব্যক্তি। নাগরাকাটার পর এবার মেখলিগঞ্জ। তবে এবার একাকি নয়, দল বেঁধে লোকালয়ে হানা দিয়েছে তারা।

 

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের